Hebrews 3:17 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কাদের প্রতিই বা তিনি চল্লিশ বছর অসন্তুষ্ট ছিলেন? তাদের প্রতি কি নয়, যারা গুনাহ্‌ করেছিল, যাদের লাশ মরুভূমিতে পড়ে ছিল?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর চল্লিশ বছর ধরে তিনি কাদের প্রতি ক্রুদ্ধ ছিলেন? যারা পাপ করেছিল, মরুপ্রান্তরে যাদের শবদেহ পতিত হয়েছিল, তাদেরই উপর নয় কি?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কাহাদের প্রতিই বা তিনি চল্লিশ বৎসর অসন্তুষ্ট ছিলেন? তাহাদের প্রতি কি নয়, যাহারা পাপ করিয়াছিল, যাহাদের শব প্রান্তরে পতিত হইল?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আর কাদের ওপরই বা ঈশ্বর চল্লিশ বছর ধরে ক্রুদ্ধ ছিলেন? সেই লোকদের ওপরে নয় কি যাঁরা পাপ করেছিল ও তার ফলে প্রান্তরে মারা পড়েছিল?
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কাদের জন্যই বা ঈশ্বর চল্লিশ বছর অসন্তুষ্ট ছিলেন? তাদের জন্য কি না, যারা পাপ করেছিল, যারা মরুভূমিতে মারা গিয়েছিল?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কাহাদের প্রতিই বা তিনি চল্লিশ বৎসর অসন্তুষ্ট ছিলেন? তাহাদের প্রতি কি নয়, যাহারা পাপ করিয়াছিল, যাহাদের শব প্রান্তরে পতিত হইল?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর চল্লিশ বছর ধরে ঈশ্বর কাদের উপর বিরক্ত ছিলেন? তারা কি সেই সব লোক নয় যারা পাপ করেছিল এবং যাদের মৃতদেহ মরু-এলাকায় পড়ে ছিল?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর চল্লিশ বছর ধরে আল্লাহ্‌ কাদের উপর বিরক্ত ছিলেন? তারা কি সেই সব লোক নয় যারা গুনাহ্‌ করেছিল এবং যাদের লাশ মরুভূমিতে পড়ে ছিল?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কাদের বিরুদ্ধে ঈশ্বর চল্লিশ বছর ক্রোধ পোষণ করেছিলেন? যারা পাপ করেছিল, মরুপ্রান্তরে যারা মারা পড়েছিল, তাদের বিরুদ্ধে নয় কি?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর কাদের ওপরই বা ঈশ্বর চল্লিশ বছর ধরে ক্রুদ্ধ ছিলেন? সেই লোকদের ওপরে নয় কি যাঁরা পাপ করেছিল ও তার ফলে প্রান্তরে মারা পড়েছিল?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কাদের জন্যই বা ঈশ্বর চল্লিশ বছর অসন্তুষ্ট ছিলেন? তাদের জন্য কি নয়, যারা পাপ করেছিল, যাদের মৃতদেহ মরূপ্রান্তে পড়েছিল?