Hebrews 3:18 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি কাদের বিরুদ্ধেই বা এই শপথ করেছিলেন যে, “এরা আমার বিশ্রামের স্থানে প্রবেশ করবে না,” তারা কি সেই সব লোক নয় যারা অবাধ্য হয়েছিল?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর কাদের বিরুদ্ধে ঈশ্বর শপথ করেছিলেন, যে তারা কখনও তাঁর বিশ্রামে প্রবেশ করবে না, যারা অবাধ্য হয়েছিল, তাদেরই বিরুদ্ধে নয় কি?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি কাহাদের বিরুদ্ধেই বা এই শপথ করিয়াছিলেন যে, “ইহারা আমার বিশ্রামে প্রবেশ করিবে না,” অবাধ্যদের বিরুদ্ধে কি নয়?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তিনি কাদের বিরুদ্ধেই বা শপথ করে বলেছিলেন, ‘এরা আমার বিশ্রামের স্থানে প্রবেশ করতে পারবে না?’ যাঁরা অবাধ্য হয়েছিল তাদের বিরুদ্ধে কি নয়?
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ঈশ্বর কাদের বিরুদ্ধেই বা এই শপথ করেছিলেন যে, “এরা আমার বিশ্রামে প্রবেশ করবে না,” অবাধ্যদের বিরুদ্ধে কি না?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি কাহাদের বিরুদ্ধেই বা এই শপথ করিয়াছিলেন যে, “ইহারা আমার বিশ্রামে প্রবেশ করিবে না,” অবাধ্যদের বিরুদ্ধে কি নয়?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর কাদের কাছেই বা ঈশ্বর শপথ করে বলেছিলেন যে, তারা তাঁর দেওয়া বিশ্রামের জায়গায় যেতে পারবে না? তারা কি সেই সব লোক নয় যারা তাঁকে অবিশ্বাস করে অমান্য করেছিল?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর কাদের কাছেই বা আল্লাহ্‌ কসম খেয়ে বলেছিলেন যে, তারা তাঁর দেওয়া বিশ্রামের জায়গায় যেতে পারবে না? তারা কি সেই সব লোক নয় যারা তাঁর কথায় ঈমান না এনে অমান্য করেছিল?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কাদের সম্পর্কে তিনি শপথ করে বলেছিলেন যে, তারা শান্তি ও বিশ্রাম থেকে চিরতরে বঞ্চিত হবে ও তাঁর প্রতিশ্রুত আবাস ভূমিতে প্রবেশ লাভ করতে পারবে না? যারা অবাধ্য হয়েছিল তাদের সম্পর্কে নয় কি?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি কাদের বিরুদ্ধেই বা শপথ করে বলেছিলেন, “এরা আমার বিশ্রামের স্থানে প্রবেশ করতে পারবে না?” যারা অবাধ্য হয়েছিল তাদের বিরুদ্ধে কি নয়?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বর কাদের বিরুদ্ধেই বা এই শপথ করেছিলেন যে, “এরা আমার বিশ্রামে প্রবেশ করবে না,” অবাধ্যদের বিরুদ্ধে কি না?