Hebrews 3:19 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এতে আমরা দেখতে পাচ্ছি যে, ঈমানহীনতার জন্যই তারা সেই বিশ্রাম-স্থানে প্রবেশ করতে পারে নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই আমরা দেখতে পাই যে, অবিশ্বাসের জন্যই তারা প্রবেশ করতে পারেনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহাতে আমরা দেখিতে পাইতেছি যে, অবিশ্বাস প্রযুক্তই তাহারা প্রবেশ করিতে পারিল না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাহলে এখন আমরা দেখলাম য়ে, অবিশ্বাসের দরুনই তারা ঈশ্বরের বিশ্রামের স্থানে প্রবেশ করতে পারল না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এতে আমরা দেখতে পাচ্ছি যে, অবিশ্বাসের কারণেই তারা প্রবেশ করতে পারল না|
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইহাতে আমরা দেখিতে পাইতেছি যে, অবিশ্বাস প্রযুক্তই তাহারা প্রবেশ করিতে পারিল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এতে দেখা যায় যে, তাদের অবিশ্বাসের জন্যই তারা ঈশ্বরের দেওয়া বিশ্রামের জায়গায় যেতে পারে নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এতে দেখা যায় যে, তাদের ঈমান না আনবার জন্যই তারা আল্লাহ্র দেওয়া বিশ্রামের জায়গায় যেতে পারে নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সুতরাং আমরা বুঝতে পারছি যে অবিশ্বাসের জন্য তারা সেই আবাসভূমিতে প্রবেশ করতে পারল না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাহলে এখন আমরা দেখলাম যে, অবিশ্বাসের দরুনই তারা ঈশ্বরের বিশ্রামের স্থানে প্রবেশ করতে পারল না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এতে আমরা দেখতে পাচ্ছি যে, অবিশ্বাসের কারণেই তারা প্রবেশ করতে পারল না।