Hebrews 3:2 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মূসা যেমন আল্লাহ্র সমস্ত গৃহের মধ্যে বিশ্বস্ত ছিলেন, তেমনি ঈসাও আপন নিয়োগকর্তার কাছে বিশ্বস্ত ছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঈশ্বরের সমস্ত গৃহে মোশি যেমন বিশ্বস্ত ছিলেন, যীশুও তেমনই তাঁর নিয়োগকর্তার প্রতি বিশ্বস্ত ছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মোশি যেমন তাঁহার সমস্ত গৃহের মধ্যে ছিলেন, তেমনি তিনিও আপন নিয়োগকর্ত্তার কাছে বিশ্বস্ত ছিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ঈশ্বর যীশুকে আমাদের কাছে পাঠালেন আর তাঁকে তিনি আমাদের মহাযাজক করলেন৷ মোশির মতন যীশুও ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ছিলেন৷ যীশুর কাছে ঈশ্বর যা কিছু চেয়েছিলেন, ঈশ্বরের সেই গৃহরূপ মণ্ডলীতে তিনি সে সবই করলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
মোশি যেমন ঈশ্বরের কাছে বিশ্বস্ত ছিলেন, তেমনি তিনিও নিজের নিয়োগকর্ত্তার কাছে বিশ্বস্ত ছিলেন|
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মোশি যেমন তাঁহার সমস্ত গৃহের মধ্যে ছিলেন, তেমনি তিনিও আপন নিয়োগকর্তার কাছে বিশ্বস্ত ছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বরের পরিবারের লোকদের দেখাশোনার কাজে মোশি যেমন বিশ্বস্ত ছিলেন তেমনি যীশুকে যিনি নিযুক্ত করেছিলেন সেই ঈশ্বরের কাছে তিনিও বিশ্বস্ত ছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্র পরিবারের লোকদের দেখাশোনার কাজে মূসা যেমন বিশ্বস্ত ছিলেন তেমনি ঈসাকে যিনি নিযুক্ত করেছিলেন সেই আল্লাহ্র কাছে তিনিও বিশ্বস্ত ছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বরের গৃহের সমস্ত কাজে মোশি যেমন বিশ্বস্ত ছিলেন, যীশুও তেমনি তাঁর নিয়োগকর্তার প্রতি বিশ্বস্ত ছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর যীশুকে আমাদের কাছে পাঠালেন আর তাঁকে তিনি আমাদের মহাযাজক করলেন৷ মোশির মতন যীশুও ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ছিলেন৷ যীশুর কাছে ঈশ্বর যা কিছু চেয়েছিলেন, ঈশ্বরের সেই গৃহরূপ মণ্ডলীতে তিনি সে সবই করলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মোশি যেমন ঈশ্বরের কাছে বিশ্বস্ত ছিলেন, তেমনি তিনিও নিজের নিয়োগকর্তার কাছে বিশ্বস্ত ছিলেন।