Hebrews 3:8 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবে নিজ নিজ অন্তর কঠিন করো না, যেমন সেই বিদ্রোহ স্থানে, মরুভূমির মধ্যে সেই পরীক্ষার দিনে ঘটেছিল;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাহলে তোমাদের হৃদয় কঠিন কোরো না; যেমন মরুপ্রান্তরে পরীক্ষাকালে, তোমরা বিদ্রোহ করেছিলে;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তবে আপন আপন হৃদয় কঠিন করিও না, যেমন সেই বিদ্রোহস্থানে, প্রান্তরের মধ্যে সেই পরীক্ষার দিবসে ঘটিয়াছিল;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
অতীত দিনের মতো হৃদয় কঠিন করো না, য়ে দিন তোমরা ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলে; সেদিন তোমরা প্রান্তরে ঈশ্বরের পরীক্ষা করেছিলে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তবে নিজের নিজের হৃদয় কঠিন কোরো না, যেমন সেই ইস্রায়েলীয়দের বিদ্রোহের জায়গায়, মরুভূমির মধ্যে সেই পরীক্ষার দিনে ঘটেছিল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তবে আপন আপন হৃদয় কঠিন করিও না, যেমন সেই বিদ্রোহ-স্থানে, প্রান্তরের মধ্যে সেই পরীক্ষার দিবসে ঘটিয়াছিল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি বলছেন, তোমাদের পূর্বপুরুষদের মত তোমাদের অন্তর তোমরা কঠিন কোরো না। তারা মরু-এলাকার মধ্যে বিদ্রোহী হয়ে আমার পরীক্ষা করেছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি বলছেন, তোমাদের পূর্বপুরুষদের মত তোমাদের দিল তোমরা কঠিন কোরো না। তারা মরুভূমির মধ্যে বিদ্রোহী হয়ে আমার পরীক্ষা করেছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাহলে উদ্ধত, অবাধ্য হয়ো না,তোমাদের পিতৃপুরুষেরা যেমনমরুপ্রান্তর পার হয়ে আসার সময়করেছিল বিদ্রোহ ঈশ্বরের বিরুদ্ধে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অতীত দিনের মতো হৃদয় কঠিন করো না, যে দিন তোমরা ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলে; সেদিন তোমরা প্রান্তরে ঈশ্বরের পরীক্ষা করেছিলে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবে নিজের নিজের হৃদয় কঠিন কোরো না, যেমন সেই ইস্রায়েলীয়দের বিদ্রোহের জায়গায়, মরূপ্রান্তের মধ্যে সেই পরীক্ষার দিনের ঘটেছিল;