Hebrews 3:9 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেখানে তোমাদের পূর্বপুরুষেরা আমাকে যাচাই করলো এবং চল্লিশ বছর ধরে আমার কাজগুলো দেখেও আমায় পরীক্ষা করলো;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেখানে তোমাদের পূর্বপুরুষেরা আমাকে পরীক্ষা করেছিল; আর যাচাই করেছিল, যদিও চল্লিশ বছর ধরে আমি যা করেছিলাম, তারা সব দেখেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তথায় তোমাদের পিতৃপুরুষেরা বিচার করিয়া আমার পরীক্ষা লইল, এবং চল্লিশ বৎসর কাল আমার কার্য্য দেখিল;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেই প্রান্তরে তোমাদের পিতৃপুরুষরা চল্লিশ বছর ধরে আমার সমস্ত কীর্তি দেখতে পেয়েছিল, তবু তারা আমার ধৈর্য্য পরীক্ষা করল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সেখানে তোমাদের পিতৃপুরুষেরা বিদ্রোহ করে আমার পরীক্ষা নিল, এবং চল্লিশ বছর ধরে আমার কাজ দেখল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তথায় তোমাদের পিতৃপুরুষেরা বিচার করিয়া আমার পরীক্ষা লইল, এবং চল্লিশ বৎসরকাল আমার কার্য সকল দেখিল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের পূর্বপুরুষেরা সেখানে আমাকে যাচাই করেছিল, আর চল্লিশ বছর ধরে সেই সময়কার লোকেরা আমার কাজ দেখেছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের পূর্বপুরুষেরা সেখানে আমাকে যাচাই করেছিল, আর চল্লিশ বছর ধরে সেই সময়কার লোকেরা আমার কাজ দেখেছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেদিন তোমাদের পূর্বপুরুষেরাআমাকে পরীক্ষা করেছিল,আমার কার্যকলাপ দেখার পরওআমাকে যাচাই করেছিল তারা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই প্রান্তরে তোমাদের পিতৃপুরুষরা চল্লিশ বছর ধরে আমার সমস্ত কীর্তি দেখতে পেয়েছিল, তবু তারা আমার ধৈর্য্য পরীক্ষা করল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেখানে তোমাদের পিতৃপুরুষেরা বিদ্রোহ করে আমার পরীক্ষা নিল এবং চল্লিশ বছর ধরে আমার কাজ দেখল;