Hebrews 4:1 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব তাঁর বিশ্রামে প্রবেশ করার ওয়াদা যখন এখনও কার্যকর, সেজন্য আমাদের সাবধান হতে হবে যেন আমাদের মধ্যে কেউ সেই বিশ্রামে প্রবেশ করা থেকে বঞ্চিত না হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব, তাঁর বিশ্রামে প্রবেশ করার প্রতিশ্রুতি বলবৎ থাকলেও, তোমাদের কেউ যেন তা থেকে বঞ্চিত না হয়। এ বিষয়ে এসো, আমরা সতর্ক হই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব আমাদের ভয় থাকা উচিত, পাছে তাঁহার বিশ্রামে প্রবেশ করিবার প্রতিজ্ঞা থাকিয়া গেলেও এমন বোধ হয় যে, তোমাদের কেহ তাহা হইতে বঞ্চিত হইয়াছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ঈশ্বর সেই লোকদের য়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা এখনও আমাদের জন্য রয়েছে৷ এই সেই প্রতিশ্রুতি য়ে, আমরা প্রবেশ করতে পারব ও ঈশ্বরের বিশ্রাম পাব৷ তাই আমাদের খুব সতর্ক থাকা দরকার, য়েন তোমাদের মধ্যে কেউ ব্যর্থ না হও৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সেইজন্য আমাদের খুব সতর্ক থাকা উচিত, পাছে তাঁর বিশ্রামে প্রবেশ করবার প্রতিজ্ঞা থেকে গেলেও যেন এমন মনে না হয় যে, তোমাদের কেউ তা থেকে বঞ্চিত হয়েছে|
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব আমাদের ভয় থাকা উচিত, পাছে তাঁহার বিশ্রামে প্রবেশ করিবার প্রতিজ্ঞা থাকিলেও এমন বোধ হয় যে, তোমাদের কেহ তাহা হইতে বঞ্চিত হইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বরের দেওয়া বিশ্রামের জায়গায় যাবার যে প্রতিজ্ঞা ছিল সেই প্রতিজ্ঞা আমাদের জন্যও খাটে। সেইজন্য আমাদের সাবধান হতে হবে, যেন কাউকে সেই প্রতিজ্ঞা করা আশীর্বাদের অযোগ্য বলে দেখা না যায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্র দেওয়া বিশ্রামের জায়গায় যাবার যে ওয়াদা ছিল সেই ওয়াদা আমাদের জন্যও খাটে। সেইজন্য আমাদের সাবধান হতে হবে, যেন কাউকে সেই ওয়াদা করা দোয়ার অযোগ্য বলে দেখা না যায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এইজন্যই আমাদের ভয় থাকা উচিত, কারণ তাঁর দেওয়া আশ্রয় লাভের প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও তোমাদের মধ্যে কেউ কেউ হয়তো সেই সুযোগ হারাতে পারে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর সেই লোকদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা এখনও আমাদের জন্য রয়েছে৷ এই সেই প্রতিশ্রুতি যে, আমরা ঈশ্বরের বিশ্রামে প্রবেশ করতে পারব৷ তাই আমাদের খুব সতর্ক থাকা দরকার, যেন তোমাদের মধ্যে কেউ ব্যর্থ না হও৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেইজন্য আমাদের খুব সতর্ক থাকা উচিত, পাছে তাঁর বিশ্রামে প্রবেশ করবার প্রতিজ্ঞা থেকে গেলেও যেন এমন মনে না হয় যে, তোমাদের কেউ তা থেকে বঞ্চিত হয়েছে।