Hebrews 4:11 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব এসো, আমরা সেই বিশ্রামস্থানে প্রবেশ করতে সচেষ্ট হই, যেন কেউ অবাধ্যতার সেই দৃষ্টান্ত অনুসারে সেই বিশ্রাম থেকে বাদ না পড়ে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সুতরাং এসো, সেই বিশ্রামে প্রবেশ করার জন্য আমরা প্রাণপণ চেষ্টা করি, যেন তাদের অবাধ্যতার দৃষ্টান্ত অনুসরণ করে কারও পতন না হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব আইস, আমরা সেই বিশ্রামে প্রবেশ করিতে যত্ন করি, যেন কেহ অবাধ্যতার সেই দৃষ্টান্ত অনুসারে পতিত না হয়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাই এস, আমরাও ঈশ্বরের সেই বিশ্রামে প্রবেশ করতে প্রাণপণ চেষ্টা করি, যাতে কেউ অবাধ্যতার পুরানো দৃষ্টান্ত অনুসরণ করে পতিত না হই৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
অতএব এস, আমরা সেই বিশ্রামে প্রবেশ করতে প্রানপন চেষ্টা করি, যেন কেউ অবাধ্যতার সেই দৃষ্টান্ত অনুসারে পড়ে না যায়|
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব আইস, আমরা সেই বিশ্রামে প্রবেশ করিতে যত্ন করি, যেন কেহ অবাধ্যতার সেই দৃষ্টান্ত অনুসারে পতিত না হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইজন্য এস, আমরা সেই বিশ্রাম পাবার জন্য বিশেষভাবে আগ্রহী হই। কেউ যেন সেই অবাধ্য ইস্রায়েলীয়দের মত ঈশ্বরকে অমান্য করে তাঁর দেওয়া বিশ্রাম থেকে বাদ না পড়ে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইজন্য এস, আমরা সেই বিশ্রাম পাবার জন্য বিশেষভাবে আগ্রহী হই। কেউ যেন সেই অবাধ্য ইসরাইলীয়দের মত আল্লাহ্কে অমান্য করে তাঁর দেওয়া বিশ্রাম থেকে বাদ না পড়ে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এস, আমরা সেই বিশ্রাম লাভের জন্য বিশেষ চেষ্টা করি, যেন ঐ ধরণের অবাধ্যতার ফলে কারও পতন না হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই এস, আমরাও ঈশ্বরের সেই বিশ্রামে প্রবেশ করতে প্রাণপণ চেষ্টা করি, যাতে আমরা কেউ অবাধ্যতার পুরানো দৃষ্টান্ত অনুসরণ করে পতিত না হই৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব এস, আমরা সেই বিশ্রামে প্রবেশ করতে প্রাণপণ চেষ্টা করি, যেন কেউ অবাধ্যতার সেই দৃষ্টান্ত অনুসারে পড়ে না যায়।