Hebrews 4:14 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ভাল, আমরা এক মহান মহা-ইমামকে পেয়েছি, যিনি বেহেশতগুলো দিয়ে গমন করেছেন, তিনি ঈসা, আল্লাহ্‌র পুত্র; অতএব এসো, আমরা ধর্ম প্রতিজ্ঞাকে দৃঢ়ভাবে ধারণ করি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব, আমরা এমন এক মহান মহাযাজককে পেয়েছি, যিনি আকাশমণ্ডল অতিক্রম করে উন্নীত হয়েছেন, তিনি ঈশ্বরের পুত্র যীশু; তাই এসো, আমরা যে বিশ্বাস স্বীকার করি, তা দৃঢ়রূপে আঁকড়ে ধরে থাকি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ভাল, আমরা এক মহান্‌ মহাযাজককে পাইয়াছি, যিনি স্বর্গ সকল দিয়া গমন করিয়াছেন, তিনি যীশু, ঈশ্বরের পুত্র; অতএব আইস, আমরা ধর্ম্মপ্রতিজ্ঞাকে দৃঢ়রূপে ধারণ করি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমাদের এক মহাযাজক আছেন, যিনি স্বর্গে ঈশ্বরের সাথে বাস করতে গেছেন৷ তিনি যীশু, ঈশ্বরের পুত্র৷ তাই এসো আমরা বিশ্বাসে অবিচল থাকি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ভাল, আমরা এক মহান মহাযাজককে পেয়েছি, যিনি স্বর্গের মধ্যে দিয়ে গিয়েছেন, তিনি যীশু, ঈশ্বরের পুত্র; অতএব এস, আমরা বিশ্বাসে দৃঢ়ভাবে থাকি|
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ভাল, আমরা এক মহান মহাযাজককে পাইয়াছি, যিনি স্বর্গ সকল দিয়া গমন করিয়াছেন, তিনি যীশু, ঈশ্বরের পুত্র; অতএব আইস, আমরা ধর্ম প্রতিজ্ঞাকে দৃঢ়রূপে ধারণ করি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইজন্য এস, আমরা খোলাখুলিভাবে ঈশ্বরের পুত্র যীশুর উপর আমাদের বিশ্বাসকে স্বীকার করে যাই, কারণ তিনিই আমাদের মহান মহাপুরোহিত যিনি স্বর্গে গিয়ে এখন ঈশ্বরের সামনে আছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইজন্য এস, আমরা খোলাখুলিভাবে ঈসা ইব্‌নুল্লাহ্‌র উপর আমাদের ঈমানকে স্বীকার করে যাই, কারণ তিনিই আমাদের মহান মহা-ইমাম যিনি বেহেশতে গিয়ে এখন আল্লাহ্‌র সামনে আছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বর-পুত্র যীশুকে আমরা যখন মহান প্রধান-পুরোহিতরূপে পেয়েছি, তিনি আকাশমণ্ডল অতিক্রম করে উন্নীত হয়েছেন, তখন এস, আমরা আমাদের বিশ্বাসকে আরও দৃঢ়ভাবে অবলম্বন করি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমাদের এক মহাযাজক আছেন যিনি স্বর্গে ঈশ্বরের সাথে বাস করতে গেছেন৷ তিনি যীশু, ঈশ্বরের পুত্র৷ তাই এসো আমরা বিশ্বাসে অবিচল থাকি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ভাল, আমরা এক মহান মহাযাজককে পেয়েছি, যিনি স্বর্গের মধ্যে দিয়ে গিয়েছেন, তিনি যীশু, ঈশ্বরের পুত্র; অতএব এস, আমরা বিশ্বাসে দৃঢ়ভাবে থাকি।