Hebrews 4:16 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব এসো, আমরা সাহসপূর্বক অনুগ্রহ-সিংহাসনের কাছে উপস্থিত হই, যেন করুণা লাভ করি এবং প্রয়োজনের সময় সাহায্যের জন্য রহমত পাই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই এসো, আস্থার সঙ্গে আমরা তাঁর অনুগ্রহ-সিংহাসনের সামনে উপস্থিত হই, যেন আমরা করুণা লাভ করতে পারি ও আমাদের প্রয়োজনের সময়ে অনুগ্রহ পাই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব আইস, আমরা সাহসপূর্ব্বক অনুগ্রহ সিংহাসনের নিকটে উপস্থিত হই, যেন দয়া লাভ করি, এবং সময়ের উপযোগী উপকারার্থে অনুগ্রহ প্রাপ্ত হই।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেইজন্যে বিশ্বাসে ভর করে করুণা সিংহাসনের সামনে এসো, যাতে আমাদের প্রযোজনে আমরা দয়া ও অনুগ্রহ পেতে পারি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
অতএব এস, আমরা সাহসের সঙ্গে অনুগ্রহ-সিংহাসনের কাছে আসি, যেন আমরা দয়া লাভ করি, এবং সময়ের উপযোগী উপকারের জন্য অনুগ্রহ পাই|
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব আইস, আমরা সাহসপূর্বক অনুগ্রহ-সিংহাসনের নিকটে উপস্থিত হই, যেন দয়া লাভ করি, এবং সময়ের উপযোগী উপকারার্থে অনুগ্রহ প্রাপ্ত হই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য এস, আমরা সাহস করে ঈশ্বরের দয়ার সিংহাসনের সামনে এগিয়ে যাই, যেন দরকারের সময় সেখান থেকে আমরা তাঁর করুণা ও দয়া পেতে পারি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য এস, আমরা সাহস করে আল্লাহ্‌র রহমতের সিংহাসনের সামনে এগিয়ে যাই, যেন দরকারের সময় সেখান থেকে আমরা তাঁর মমতা ও রহমত পেতে পারি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেইজন্যই এস, আমরা সাহসভরে করুণাময়ের সিংহাসনের সম্মুখে উপস্থিত হই, যেন তাঁর দয়া লাভ করি এবং সঙ্কটকালে তাঁর অনুগ্রহ লাভ করতে পারি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেইজন্যে বিশ্বাসে ভর করে করুণা সিংহাসনের সামনে এসো, যাতে আমাদের প্রয়োজনে আমরা দয়া ও অনুগ্রহ পেতে পারি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব এস, আমরা সাহসের সঙ্গে অনুগ্রহ-সিংহাসনের কাছে আসি, যেন আমরা দয়া লাভ করি এবং দিনের র উপযোগী উপকারের জন্য অনুগ্রহ পাই।