Hebrews 4:2 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা সুসমাচার তাদের কাছে যেমন, তেমনি আমাদের কাছেও তবলিগ করা হয়েছে, কিন্তু তারা যে সুসমাচার শুনেছিল তাতে তাদের কোন উপকার হয় নি, কেননা যারা তা শুনেছিল তেমন শ্রোতাদের সঙ্গে তারা ঈমানে তাদের সঙ্গে সংযুক্ত থাকে নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ তাদের মতো আমাদেরও কাছে সুসমাচার প্রচার করা হয়েছিল; কিন্তু তারা যে বাণী শুনেছিল, তাদের কাছে তা ছিল মূল্যহীন, কারণ যারা বিশ্বাসের সঙ্গে শুনেছিল, তারা তাদের সঙ্গে সংযুক্ত থাকেনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা যেরূপ উহাদের নিকটে তদ্রূপ আমাদের নিকটেও সুসমাচার প্রচারিত হইয়াছিল বটে, তথাপি সেই শ্রুত বাক্যে উহাদের কোন ফল দর্শিল না, কারণ শ্রোতাদের কাছে তাহা বিশ্বাসের সহিত মিশ্রিত ছিল না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পরিত্রাণ লাভের জন্য সুসমাচার য়েমন ওদের কাছে প্রচার করা হয়েছিল তেমনি আমাদের কাছেও প্রচার করা হয়েছে, তবু সেই সুসমাচার শিক্ষা শুনেও তাদের কোন শুভ ফল দেখা গেল না, কারণ তারা তা শুনে বিশ্বাসের সঙ্গে গ্রহণ করে নি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ যেভাবে ইস্রায়েলীয়দের কাছে সেইভাবে আমাদের কাছেও সুসমাচার প্রচারিত হয়েছিল বটে, কিন্তু সেই বার্তা যারা শুনেছিল তাদের কোনো লাভ হল না, কারণ তারা বিশ্বাসের সঙ্গে ছিল না|
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা যেরূপ উহাদের নিকটে তদ্রূপ আমাদের নিকটেও সুসমাচার প্রচারিত হইয়াছিল বটে, তথাপি সেই শ্রুত বাক্যে উহাদের কোন ফল দর্শিল না, কারণ শ্রোতাদের কাছে তাহা বিশ্বাসের সহিত মিশ্রিত ছিল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলীয়দের কাছে যেমন সুখবর প্রচার করা হয়েছিল তেমনি আমাদের কাছেও করা হয়েছে। কিন্তু সেই সুখবরে ইস্রায়েলীয়দের কোনই লাভ হয় নি, কারণ তারা তা শুনে বিশ্বাস করে নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বনি-ইসরাইলদের কাছে যেমন সুসংবাদ তবলিগ করা হয়েছিল তেমনি আমাদের কাছেও করা হয়েছে। কিন্তু সেই সুসংবাদে বনি-ইসরাইলদের কোনই লাভ হয় নি, কারণ তারা তা শুনে ঈমান আনে নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ আমাদের কাছে যেমন, তেমনি তাদের কাছেও সুসংবাদ প্রচারিত হয়েছিল, কিন্তু তারা যে বার্তা শুনেছিল তাতে তাদের কোন উপকার হয়নি, কারণ শ্রোতাদের অন্তরে সেই বার্তা গ্রহণ করার মত বিশ্বাস ছিল না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরিত্রাণ লাভের জন্য সুসমাচার যেমন ওদের কাছে প্রচার করা হয়েছিল তেমনি আমাদের কাছেও প্রচার করা হয়েছে, তবু সেই সুসমাচার শিক্ষা শুনেও তাদের কোন শুভ ফল দেখা গেল না, কারণ তারা তা শুনে বিশ্বাসের সঙ্গে গ্রহণ করে নি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ যেভাবে ইস্রায়েলীয়দের কাছে সেইভাবে আমাদের কাছেও সুসমাচার প্রচারিত হয়েছিল বটে, কিন্তু সেই বার্তা যারা শুনেছিল তাদের কোনো লাভ হল না, কারণ তারা বিশ্বাসের সঙ্গে ছিল না।