Hebrews 4:3 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাস্তবিক ঈমান এনেছি যে আমরা, আমরা সেই বিশ্রামে প্রবেশ করতে পারছি; যেমন তিনি বলেছেন, “তখন আমি আপন ক্রোধে এই কসম খেলাম, এরা আমার বিশ্রামে প্রবেশ করবে না,” যদিও তাঁর কাজ দুনিয়া পত্তনের সময় থেকেই সমাপ্ত হয়েছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন আমরা যারা বিশ্বাস করেছি, তারা সেই বিশ্রামে প্রবেশ করছি, যে বিশ্রামের কথা ঈশ্বর উল্লেখ করেছেন, যেমন তিনি বলেছেন, “তাই আমার ক্রোধে আমি এক শপথ নিয়েছিলাম, ‘আমার বিশ্রামে তারা আর কোনোদিন প্রবেশ করবে না।’ ” যদিও তাঁর কাজ জগৎ সৃষ্টির সময় থেকে সমাপ্ত হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বাস্তবিক বিশ্বাস করিয়াছি যে আমরা, আমরা সেই বিশ্রামে প্রবেশ করিতে পাইতেছি; যেমন তিনি বলিয়াছেন, “তখন আমি আপন ক্রোধে এই শপথ করিলাম, ইহারা আমার বিশ্রামে প্রবেশ করিবে না,” যদিও তাঁহার কর্ম্ম জগতের পত্তনাবধি সমাপ্ত ছিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমরা যাঁরা বিশ্বাস করেছি, তারাই সেই বিশ্রামের স্থানে প্রবেশ করতে সক্ষম৷ ঈশ্বর য়েমন বলেছিলেন, ‘আমি ক্রুদ্ধ হয়ে শপথ করেছি: ‘এরা কখনও আমার বিশ্রামস্থলে প্রবেশ করতে পারবে না৷’’গীতসংহিতা 95:11 একথা ঈশ্বর বলেছেন যদিও ঈশ্বরের সমস্ত কাজ জগত্ সৃষ্টির সঙ্গে সঙ্গেই সমাপ্ত হয়েছিল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
বাস্তবিক বিশ্বাস করেছি যে আমরা, আমরা সেই বিশ্রামে প্রবেশ করতে পাচ্ছি; যেমন তিনি বলেছেন, “তখন আমি নিজের ক্রোধে এই শপথ করলাম, তারা আমার বিশ্রামে প্রবেশ করবে না,” যদিও তাঁর কাজ জগত সৃষ্টি পর্যন্ত ছিল|
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বাস্তবিক বিশ্বাস করিয়াছি যে আমরা, আমরা সেই বিশ্রামে প্রবেশ করিতে পাইতেছি; যেমন তিনি বলিয়াছেন, “তখন আমি আপন ক্রোধে এই শপথ করিলাম, ইহারা আমার বিশ্রামে প্রবেশ করিবে না,” যদিও তাঁহার কর্ম জগত পত্তনাবধি সমাপ্ত ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু আমরা বিশ্বাস করেছি এবং তাঁর সেই প্রতিজ্ঞা করা বিশ্রামের জায়গায় এসেছি। এই বিশ্রাম সম্বন্ধে ঈশ্বর বলেছিলেন, “সেইজন্য আমি ক্রোধে শপথ করে বলেছিলাম, ‘আমার দেওয়া বিশ্রামের জায়গায় তারা যেতে পারবে না।’ ” কিন্তু এতে কোন ভুল নেই যে, জগৎ সৃষ্টির পরে ঈশ্বরের কাজ শেষ হয়ে বিশ্রাম শুরু হয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু আমরা ঈমান এনেছি এবং আল্লাহ্র সেই ওয়াদা করা বিশ্রামের জায়গায় এসেছি। এই বিশ্রাম সম্বন্ধে তিনি বলেছিলেন, “সেইজন্য আমি রাগে কসম খেয়ে বলেছিলাম, ‘আমার দেওয়া বিশ্রামের জায়গায় তারা যেতে পারবে না।’ ” কিন্তু এতে কোন ভুল নেই যে, দুনিয়া সৃষ্টির পরে আল্লাহ্র কাজ শেষ হয়ে বিশ্রাম শুরু হয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমরা যারা বিশ্বাস করি, তারাই সেই আশ্রয়ের অধিকারী। যেমনঃ “তখন ক্রুদ্ধ হয়ে আমি শপথ করেছিলাম: আমার প্রতিশ্রুত শান্তি ও বিশ্রাম থেকেএরা হবে চিরতরে বঞ্চিত।এরা প্রবেশ করতে পারবে না কখনওআমার আবাসভূমিতে। “যদিও জগত পত্তনের পর ঈশ্বরের কর্ম সমাপ্ত হয়েছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমরা যারা বিশ্বাস করেছি, তারাই সেই বিশ্রামের স্থানে প্রবেশ করতে সক্ষম৷ ঈশ্বর যেমন বলেছিলেন, “আমি ক্রুদ্ধ হয়ে শপথ করেছি: ‘এরা কখনও আমার বিশ্রামস্থলে প্রবেশ করতে পারবে না৷’” একথা ঈশ্বর বলেছেন যদিও ঈশ্বরের সমস্ত কাজ জগৎ সৃষ্টির সঙ্গে সঙ্গেই সমাপ্ত হয়েছিল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বাস্তবিক বিশ্বাস করেছি যে আমরা, আমরা সেই বিশ্রামে প্রবেশ করতে পাচ্ছি; যেমন তিনি বলেছেন, “তখন আমি নিজের ক্রোধে এই শপথ করলাম, তারা আমার বিশ্রামে প্রবেশ করবে না,” যদিও তাঁর কাজ জগত সৃষ্টি পর্যন্ত ছিল।