Hebrews 4:6 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব বাকি রইলো এই যে, কতগুলো লোক বিশ্রামে প্রবেশ করবে, আর যাদের কাছে সুসমাচার আগে তবলিগ করা হয়েছিল, তারা অবাধ্যতার কারণে বিশ্রামে প্রবেশ করতে পারে নি;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একথা এখনও ঠিক যে, কিছু লোক সেই বিশ্রামে প্রবেশ করবে এবং যাদের কাছে পূর্বে সুসমাচার প্রচার করা হয়েছিল, তাদের অবাধ্যতার জন্য তারা প্রবেশ করতে পারেনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব বাকী রহিল এই যে, কতকগুলি লোক বিশ্রামে প্রবেশ করিবে, আর যাহাদের নিকটে সুসমাচার অগ্রে প্রচারিত হইয়াছিল, তাহারা অবাধ্যতা প্রযুক্ত প্রবেশ করিতে পায় নাই;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তবুও একথা এখনও সত্য য়ে কেউ সেই বিশ্রামে প্রবেশ করবে, কিন্তু সেই লোকেরা যাঁরা প্রথমে সুসমাচারের কথা শুনেছিল, অবাধ্য হওয়ার কারণে সেখানে প্রবেশ করে নি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
অতএব বাকী থাকল এই যে, কিছু লোক বিশ্রামে প্রবেশ করবে, এবং অনেক ইস্রায়েলীয়রা যারা সুসমাচার পেয়েছিল, তারা অবাধ্যতার কারণে প্রবেশ করতে পারেনি;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব বাকী রহিল এই যে, কতকগুলি লোক বিশ্রামে প্রবেশ করিবে, আর যাহাদের নিকটে সুসমাচার অগ্রে প্রচারিত হইয়াছিল, তাহারা অবাধ্যতা প্রযুক্ত প্রবেশ করিতে পায় নাই;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এখন এই কথা ঠিক যে, কিছু লোক তাঁর দেওয়া বিশ্রামের জায়গায় যেতে পারবে; কিন্তু যে ইস্রায়েলীয়দের কাছে আগে সুখবর প্রচার করা হয়েছিল তাদের অবাধ্যতার জন্যই তারা ঈশ্বরের দেওয়া বিশ্রামের জায়গায় যেতে পারে নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এখন এই কথা ঠিক যে, কিছু লোক তাঁর দেওয়া বিশ্রামের জায়গায় যেতে পারবে; কিন্তু যে ইসরাইলীয়দের কাছে আগে সুসংবাদ তবলিগ করা হয়েছিল তাদের অবাধ্যতার জন্যই তারা আল্লাহ্‌র দেওয়া বিশ্রামের জায়গায় যেতে পারে নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একথা ঠিক যে কেউ কেউ তা লাভ করবে। কিন্তু যারা আগে শুভ সমাচার শুনেছিল তারা অবাধ্যতার জন্য এই আশ্রয় লাভ করতে পারেনি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তবুও একথা এখনও সত্য যে কেউ সেই বিশ্রামে প্রবেশ করবে, কিন্তু সেই লোকেরা যাঁরা প্রথমে সুসমাচারের কথা শুনেছিল, অবাধ্য হওয়ার কারণে সেখানে প্রবেশ করে নি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব বাকি থাকল এই যে, কিছু লোক বিশ্রামে প্রবেশ করবে এবং অনেক ইস্রায়েলীয়েরা যারা সুসমাচার পেয়েছিল, তারা অবাধ্যতার কারণে প্রবেশ করতে পারেনি;