Hebrews 4:7 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আবার তিনি পুনরায় একটি দিন “আজ” নির্ধারণ করে দাউদের মধ্য দিয়ে অনেক দিন পর বলেন, “আজ,” যেমন আগে বলা হয়েছে, আজ যদি তোমরা তাঁর স্বর শুনতে পাও, তবে নিজ নিজ অন্তর কঠিন করো না।”
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই, “আজ” নামে অভিহিত করে ঈশ্বর আর একটি দিন নির্ধারণ করলেন, যেমন ইতিপূর্বে বলা হয়েছে, সেইমতো বহুকাল পরে তিনি দাউদের মাধ্যমে বলেছেন: “আজ যদি তোমরা তাঁর কণ্ঠস্বর শোনো, তাহলে তোমাদের হৃদয়কে কঠিন কোরো না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আবার তিনি পুনরায় এক দিন নিরূপণ করিয়া দায়ূদ-গ্রন্থে এত কালের পর বলেন, “অদ্য,” যেমন পূর্ব্বে বলা হইয়াছে, “অদ্য যদি তোমরা তাঁহার রব শ্রবণ কর, তবে আপন আপন হৃদয় কঠিন করিও না।”
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন ঈশ্বর আবার একটি দিন স্থির করলেন, আর সেই দিনের বিষয়ে তিনি বললেন, ‘আজ’৷ ঈশ্বর এর বহুদিন পর রাজা দাযূদের মাধ্যমে এই দিনটির বিষয়ে বলেছিলেন৷ য়েমন এ বিষয়ে আগেই শাস্ত্রের কথা উল্লেখ করা হয়েছে: ‘আজ যদি তোমরা ঈশ্বরের রব শোন, তবে অতীত দিনের মতো তোমাদের হৃদয় কঠোর করো না৷’গীতসংহিতা 95:7-8
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আবার তিনি পুনরায় এক দিন স্থির করে দায়ূদের মাধ্যমে বলেন, “আজ,” যেমন আগে বলা হয়েছে, “আজ যদি তোমরা তাঁর রব শোনো, তবে নিজের নিজের হৃদয় কঠিন কোরো না|”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আবার তিনি পুনরায় এক দিন নিরূপণ করিয়া দায়ূদ-গ্রন্থে এত কালের পর বলেন, “অদ্য,” যেমন পূর্বে বলা হইয়াছে, “অদ্য যদি তোমরা তাঁহার রব শ্রবণ কর, তবে আপন আপন হৃদয় কঠিন করিও না।”
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইজন্য ঈশ্বর যেমন আগে ইস্রায়েলীয়দের কাছে বলেছিলেন ঠিক তেমনি অনেক দিন পরে রাজা দায়ূদের মধ্য দিয়ে আবার বলেছেন, আহা, আজ যদি তোমরা তাঁর কথায় কান দাও! তিনি বলেছেন, “তোমাদের অন্তর তোমরা কঠিন কোরো না।” এই কথা বলে তাঁর দেওয়া বিশ্রামের জায়গায় যাবার জন্য ঈশ্বর আর একটা সময় ঠিক করেছিলেন এবং তিনি তাঁর নাম দিয়েছিলেন আজ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইজন্য আল্লাহ্ যেমন আগে বনি-ইসরাইলদের কাছে বলেছিলেন ঠিক তেমনি অনেক দিন পরে নবী দাউদের মধ্য দিয়ে আবার বলেছেন, আহা, আজ যদি তোমরা তাঁর কথায় কান দাও! তিনি বলেছেন, “তোমাদের দিল তোমরা কঠিন কোরো না।” এই কথা বলে তাঁর দেওয়া বিশ্রামের জায়গায় যাবার জন্য আল্লাহ্ আর একটা সময় ঠিক করেছিলেন এবং তিনি তাঁর নাম দিয়েছিলেন “আজ”।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বর তখন আর একটি দিন নির্দিষ্ট করলেন এবং বহুকাল পরে দাউদের গীতে তা প্রকাশ করলেন, “'আজই সেই দিন’ —আগেই যেমন বলা হয়েছে:'আজ’ যদি তোমরা তাঁর কথা শোন,তাহলে উদ্ধত, অবাধ্য হয়ো না।”
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন ঈশ্বর আবার একটি দিন স্থির করলেন, আর সেই দিনের বিষয়ে তিনি বললেন, “আজ”৷ ঈশ্বর এর বহুদিন পর রাজা দায়ুদের মাধ্যমে এই দিনটির বিষয়ে বলেছিলেন৷ যেমন এ বিষয়ে আগেই শাস্ত্রের কথা উল্লেখ করা হয়েছে: “আজ যদি তোমরা ঈশ্বরের রব শোন, তবে অতীত দিনের মতো তোমাদের হৃদয় কঠোর করো না৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আবার তিনি পুনরায় এক দিন স্থির করে দায়ূদের মাধ্যমে বলেন, “আজ,” যেমন আগে বলা হয়েছে, “আজ যদি তোমরা তাঁর রব শোনো, তবে নিজের নিজের হৃদয় কঠিন কোরো না।”