Hebrews 4:8 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বস্তুতঃ ইউসা যদি তাদেরকে বিশ্রাম দিতেন, তবে আল্লাহ্‌ তারপর অন্য দিনের কথা বলতেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ যিহোশূয় যদি তাদের বিশ্রাম দিতেন, তাহলে ঈশ্বর পরে তাদের আর একটি দিনের কথা বলতেন না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বস্তুতঃ যিহোশূয় যদি তাহাদিগকে বিশ্রাম দিতেন, তবে ঈশ্বর তৎপরে অন্য দিনের কথা কহিতেন না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যিহোশূয় তাদের ঈশ্বরের প্রতিশ্রুত বিশ্রামের মধ্যে নিয়ে য়েতে পারেন নি৷ এবিষয়ে আমরা জানি কারণ ঈশ্বর এরপর আবার বিশ্রামের জন্য আর এক দিনের ‘আজ’ কথা উল্লেখ করেছেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ফলে, যিহোশূয় যদি তাদেরকে বিশ্রাম দিতেন, তবে ঈশ্বর অন্য দিনের কথা বলতেন না|
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বস্তুতঃ যিহোশূয় যদি তাহাদিগকে বিশ্রাম দিতেন, তবে ঈশ্বর তৎপরে অন্য দিনের কথা কহিতেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদি যিহোশূয় ইস্রায়েলীয়দের সেই বিশ্রামের জায়গায় নিয়ে যেতেন তবে ঈশ্বর পরে আর একটা সময়ের কথা বলতেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদি নবী ইউসা বনি-ইসরাইলদের সেই বিশ্রামের জায়গায় নিয়ে যেতেন তবে আল্লাহ্‌ পরে আর একটা সময়ের কথা বলতেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহোশূয় যদি তাদের আবাসভূমিতে নিয়ে যেতে পারতেন তাহলে ঈশ্বর পরে আর এক দিনের কথা বলতেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহোশূয় তাদের ঈশ্বরের প্রতিশ্রুত বিশ্রামের মধ্যে নিয়ে যেতে পারেন নি৷ এবিষয়ে আমরা জানি কারণ ঈশ্বর এরপর আবার বিশ্রামের জন্য আর এক দিনের “আজ” কথাটি উল্লেখ করেছেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ফলে, যিহোশূয় যদি তাদেরকে বিশ্রাম দিতেন, তবে ঈশ্বর অন্য দিনের র কথা বলতেন না।