Hebrews 5:1 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বস্তুত প্রত্যেক মহা-ইমামকে মানুষের মধ্য থেকে বেছে নিয়ে মানুষের পক্ষে আল্লাহ্‌র উদ্দেশ্যে কাজে নিযুক্ত করা হয়, যেন তিনি উপহার উৎসর্গ ও গুনাহ্‌র জন্য পশু কোরবানী করেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রত্যেক মহাযাজক মানুষের মধ্য থেকে মনোনীত হন এবং ঈশ্বর সম্পর্কিত বিষয়ে প্রতিনিধিত্ব করার ও পাপার্থক বলি উৎসর্গ করার জন্য নিযুক্ত হন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বস্তুতঃ প্রত্যেক মহাযাজক মনুষ্যদের মধ্য হইতে গৃহীত হইয়া মনুষ্যদের পক্ষে ঈশ্বরের উদ্দেশ্য কার্য্যে নিযুক্ত হন, যেন তিনি পাপার্থক উপহার ও বলি উৎসর্গ করেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
প্রত্যেক ইহুদী মহাযাজককে মানুষের ভেতর থেকে মনোনীত করা হয়৷ ঈশ্বর বিষয়ে লোকদের যা করণীয় সেই কাজে সাহায্য করার জন্য যাজককে নিযোগ করা হয়৷ সেই যাজক লোকদের পাপের প্রায়শ্চিত্তের জন্য ঈশ্বরের উদ্দেশ্যে উপহার ও বলি উত্‌সর্গ করেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
প্রত্যেক মহাযাজক মানুষদের মধ্যে থেকে নির্বাচিত হয়ে মানুষদের জন্য ঈশ্বরের উদ্দেশ্য কাজে নিযুক্ত হন, যেন তিনি পাপের প্রায়শ্চিত্তের জন্য উপহার ও বলি উৎসর্গ করেন|
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বস্তুতঃ প্রত্যেক মহাযাজক মনুষ্যদের মধ্য হইতে গৃহীত হইয়া মনুষ্যদের পক্ষে ঈশ্বরের উদ্দেশ্য কার্যে নিযুক্ত হন, যেন তিনি পাপার্থক উপহার ও বলি উৎসর্গ করেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লোকদের পক্ষ হয়ে ঈশ্বরের সেবা করবার জন্য প্রত্যেক মহাপুরোহিতকে মানুষের মধ্য থেকে বেছে নিয়ে নিযুক্ত করা হয়, যেন তিনি মানুষের পাপের জন্য পশু উৎসর্গ করেন এবং অন্যান্য জিনিসও উৎসর্গ করেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লোকদের পক্ষ হয়ে আল্লাহ্‌র এবাদত-কাজ করবার জন্য প্রত্যেক মহা-ইমামকে মানুষের মধ্য থেকে বেছে নিয়ে নিযুক্ত করা হয়, যেন তিনি মানুষের গুনাহের জন্য পশু কোরবানী দেন এবং অন্যান্য জিনিসও কোরবানী দেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মানবকুল থেকে মনোনীত প্রত্যেক প্রধান পুরোহিত ঈশ্বরের কাছে মানুষের প্রতিনিধি রূপে অর্ঘ্য ও প্রায়শ্চিত্তের বলি উৎসর্গ করার জন্য নিযুক্ত হন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রত্যেক ইহুদী মহাযাজককে মানুষের ভেতর থেকে মনোনীত করা হয়৷ ঈশ্বর বিষয়ে লোকদের যা করণীয় সেই কাজে সাহায্য করার জন্য যাজককে নিয়োগ করা হয়৷ সেই যাজক লোকদের পাপের প্রায়শ্চিত্তের জন্য ঈশ্বরের উদ্দেশ্যে উপহার ও বলি উৎসর্গ করেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রত্যেক মহাযাজক মানুষদের মধ্যে থেকে নির্বাচিত হয়ে মানুষদের জন্য ঈশ্বরের উদ্দেশ্যে কাজে নিযুক্ত হন, যেন তিনি পাপের প্রায়শ্চিত্তের জন্য উপহার ও বলি উৎসর্গ করেন।