Hebrews 5:14 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু শক্ত খাবার সেই পরিপক্ক বয়স্কদেরই জন্য, যারা প্রচুর অভ্যাস করার মধ্য দিয়ে ভাল-মন্দ বিচার করতে শিখেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু প্রাপ্তবয়স্ক লোকদের প্রয়োজন কঠিন খাবার, যারা সবসময় অনুশীলনের মাধ্যমে ভালো ও খারাপের মধ্যে প্রভেদ নির্ণয় করতে নিজেদের অভ্যস্ত করে তুলেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ সে শিশু। কিন্তু কঠিন খাদ্য সেই সিদ্ধবয়স্কদেরই জন্য, যাহাদের জ্ঞানেন্দ্রিয় সকল অভ্যাস প্রযুক্ত সদসৎ বিষয়ের বিচারণে পটু হইয়াছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু শক্ত খাবার তাদেরই জন্য যাঁরা শিশুর মতো আচরণ করে না এবং আত্মায় পরিপক্ক৷ নিজেদের শিক্ষা দিয়ে ও তা অভ্য়াস করে তারা ভাল মন্দের বিচার করতে শিখেছে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু শক্ত খাবার সেই সম্পূর্ণ বৃদ্ধিপ্রাপ্তদেরই জন্য, যারা নিজেদের শিক্ষা দিয়ে ও তা অভ্যাস করে ভালো মন্দের বিচার করতে শিখেছে|
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু কঠিন খাদ্য সেই সিদ্ধ বয়স্কদেরই জন্য, যাহাদের জ্ঞানেন্দ্রিয় সকল অভ্যাস প্রযুক্ত সদসৎ বিষয়ের বিচারণে পটু হইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যাদের বয়স হয়েছে কেবল তারাই শক্ত খাবার খেতে পারে, অর্থাৎ ঈশ্বরের বাক্যের কঠিন শিক্ষাগুলো বুঝতে পারে। অনেক অভ্যাসের ফলে তারা ভাল-মন্দ বিচার করতে শিখেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যাদের বয়স হয়েছে কেবল তারাই শক্ত খাবার খেতে পারে, অর্থাৎ আল্লাহ্‌র কালামের কঠিন শিক্ষাগুলো বুঝতে পারে। অনেক অভ্যাসের ফলে তারা ভাল-মন্দ বিচার করতে শিখেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরিণত লোকদের জন্যই কঠিন খাদ্য। কারণ তাদের বিচারবুদ্ধি অনুশীলনের দ্বারা ভাল ও মন্দের পার্থক্য বিচারে অভ্যস্ত হয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু শক্ত খাবার তাদেরই জন্য যাঁরা শিশুর মতো আচরণ করে না এবং আত্মায় পরিপক্ক৷ নিজেদের শিক্ষা দিয়ে ও তা অভ্যাস করে তারা ভাল মন্দের বিচার করতে শিখেছে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু শক্ত খাবার সেই সম্পূর্ণ বৃদ্ধিপ্রাপ্তদেরই জন্য, যারা নিজেদের শিক্ষা দিয়ে ও তা অভ্যাস করে ভালো মন্দের বিচার করতে শিখেছে।