Hebrews 5:2 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি অজ্ঞ ও ভ্রান্ত সকলের প্রতি কোমল ব্যবহার করতে সমর্থ, কারণ তাঁর মধ্যেও দুর্বলতা আছে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা অজ্ঞ, যারা পথভ্রান্ত, তাদের সঙ্গে তিনি কোমল আচরণ করতে সমর্থ, যেহেতু তিনি স্বয়ং দুর্বলতার অধীন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি অজ্ঞান ও ভ্রান্ত সকলের প্রতি কোমল ব্যবহার করিতে সমর্থ, কারণ তিনি আপনিও দুর্ব্বলতায় বেষ্টিত;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
অন্যান্য লোকদের মতো মহাযাজকও দুর্বল৷ তিনি অপর মানুষের অজ্ঞতা ও বিচ্য়ুতি থাকলেও তাদের সঙ্গে নরম ব্যবহার করতে সমর্থ য়েহেতু তিনিও অন্যান্য লোকদের মতো নিজের দুর্বলতার দ্বারা বেষ্টিত৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তিনি অজ্ঞ ও ভ্রান্ত সবার প্রতি নরমভাবে ব্যবহার করতে সমর্থ, কারণ তিনি নিজেও দুর্বলতায় বেষ্টিত;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি অজ্ঞান ও ভ্রান্ত সকলের প্রতি কোমল ব্যবহার করিতে সমর্থ, কারণ তিনি নিজেও দুর্বলতায় বেষ্টিত;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা না জেনে পাপ করে এবং বিপথে যায় তাদের সংগে তিনি নরম ব্যবহার করতে পারেন, কারণ তাঁর মধ্যেও দুর্বলতা আছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা না জেনে গুনাহ্‌ করে এবং বিপথে যায় তাদের সংগে তিনি নরম ব্যবহার করতে পারেন, কারণ তাঁর মধ্যেও দুর্বলতা আছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পুরোহিত নিজে দুর্বল বলে অজ্ঞ ও বিপথগামী লোকদের প্রতি সহনশীল হতে পারেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অন্যান্য লোকদের মতো মহাযাজকও দুর্বল৷ তিনি অপর মানুষের অজ্ঞতা ও বিচ্যুতি থাকলেও তাদের সঙ্গে নরম ব্যবহার করতে সমর্থ যেহেতু তিনিও অন্যান্য লোকদের মতো নিজের দুর্বলতার দ্বারা বেষ্টিত৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি অজ্ঞ ও ভ্রান্ত সবার প্রতি নরমভাবে ব্যবহার করতে সমর্থ, কারণ তিনি নিজেও দুর্বলতায় বেষ্টিত;