Hebrews 5:3 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং সেই দুর্বলতার কারণে যেমন জনগণের গুনাহের জন্য, তেমনি নিজের গুনাহ্র জন্যও নৈবেদ্য কোরবানী করা তাঁর অবশ্য কর্তব্য।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই জন্যই তাঁর নিজের ও সেই সঙ্গে প্রজাদের সব পাপের জন্য তাঁকে বিভিন্ন বলি উৎসর্গ করতে হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং সেই দুর্ব্বলতা হেতু যেমন প্রজাগণের জন্য, তেমনি আপনার জন্যও পাপনিমিত্তক নৈবেদ্য উৎসর্গ করা তাঁহার অবশ্য কর্ত্তব্য।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
মহাযাজক মানুষের পাপের জন্য য়ে বলি উত্সর্গ করেন তার সাথে নিজে দুর্বল বলে নিজের পাপের জন্যও তাকে বলি উত্সর্গ করতে হয়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এই কারণে, তিনি যেমন প্রজাদের জন্য, তেমনি নিজের জন্যও পাপের বলি উৎসর্গ করা তার অনিবার্য ছিল|
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং সেই দুর্বলতা হেতু যেমন প্রজাগণের জন্য, তেমনি আপনার জন্যও পাপনিমিত্তক নৈবেদ্য উৎসর্গ করা তাঁহার অবশ্য কর্তব্য।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি যেমন অন্য লোকদের পাপের জন্য পশু উৎসর্গ করেন তেমনি নিজে দুর্বল বলে নিজের পাপের জন্যও তাঁকে সেই উৎসর্গ করতে হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি যেমন অন্য লোকদের গুনাহের জন্য পশু কোরবানী দেন তেমনি নিজে দুর্বল বলে নিজের গুনাহের জন্যও তাঁকে সেই কোরবানী দিতে হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই কারণেই তিনি যেমন ঈশ্বরের প্রজামণ্ডলীর জন্য তেমনি নিজের জন্যও পাপস্খালক বলিদান করতে বাধ্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মহাযাজক মানুষের পাপের জন্য যে বলি উৎসর্গ করেন তার সাথে নিজে দুর্বল বলে নিজের পাপের জন্যও তাকে বলি উৎসর্গ করতে হয়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই কারণে, তিনি যেমন প্রজাদের জন্য, তেমনি নিজের জন্যও পাপের বলি উৎসর্গ করা তার অনিবার্য ছিল।