Hebrews 5:4 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর কেউ সেই সম্মান নিজের উপর আরোপ করে না, কিন্তু আল্লাহ্ কর্তৃক আহ্বান পেয়েই তা পায়; হারুনও সেইভাবে পেয়েছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কেউ এই সম্মান স্বয়ং নিজের উপর নিতে পারে না। তাঁকে অবশ্যই ঈশ্বরের দ্বারা আহূত হতে হবে, যেমন হারোণকে হতে হয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর, কেহ আপনার জন্য সেই সমাদর লয় না, কিন্তু ঈশ্বরকর্ত্তৃক আহূত হইয়াই তাহা পায়; হারোণও সেই প্রকারে পাইয়াছিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
মহাযাজক হওয়া সম্মানের বিষয়, আর কেউই নিজের ইচ্ছানুসারে এই মহাযাজকের সম্মানজনক পদ নিতে পারে না৷ হারোণকে য়েমন এই কাজের জন্য ঈশ্বর ডেকেছিলেন, তেমনি প্রত্যেক মহাযাজককে ঈশ্বরই ডাকেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর, কেউ নিজের জন্য সেই সম্মান নিতে পারেনা, কিন্তু হারোণকে যেমন ঈশ্বর ডেকেছিলেন, তেমনি তাকে ঈশ্বর ডাকেন|
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর, কেহ আপনার জন্য সেই সমাদর লয় না, কিন্তু ঈশ্বরকর্তৃক আহূত হইয়াই তাহা পায়; হারোণও সেই প্রকারে পাইয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মহাপুরোহিত হবার সম্মান কেউ নিজে নিতে পারে না, কিন্তু ঈশ্বর যাঁকে ডাকেন তিনিই সেই সম্মান পান, যেমন মহাপুরোহিত হবার জন্য ঈশ্বর হারোণকে ডেকেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মহা-ইমাম হবার সম্মান কেউ নিজে নিতে পারে না, কিন্তু আল্লাহ্ যাঁকে ডাকেন তিনিই সেই সম্মান পান, যেমন মহা-ইমাম হবার জন্য আল্লাহ্ হারুনকে ডেকেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পৌরোহিত্যের এই পদমর্যাদা কেউ নিজে থেকে গ্রহণ করতে পারে না, কিন্তু হারোণের মত তিনি ঈশ্বরের আহ্বানে এই পদে নিযুক্ত হন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মহাযাজক হওয়া সম্মানের বিষয়, আর কেউই নিজের ইচ্ছানুসারে এই মহাযাজকের সম্মানজনক পদ নিতে পারে না৷ হারোণকে যেমন এই কাজের জন্য ঈশ্বর ডেকেছিলেন, তেমনি প্রত্যেক মহাযাজককে ঈশ্বরই ডাকেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর, কেউ নিজের জন্য সেই সম্মান নিতে পারেনা, কিন্তু হারোণকে যেমন ঈশ্বর ডেকেছিলেন, তেমনি তাকে ঈশ্বর ডাকেন।