Hebrews 6:1 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব এসো, আমরা মসীহ্‌ বিষয়ক প্রাথমিক শিক্ষার কথা পিছনে ফেলে পরিপক্কতা লাভের চেষ্টায় অগ্রসর হই এবং পুনর্বার এই ভিত্তিমূল স্থাপন না করি, যার মধ্যে রয়েছে: নিষ্ফল কাজকর্ম থেকে মন পরিবর্তন ও আল্লাহ্‌র উপরে ঈমান,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সুতরাং এসো, আমরা খ্রীষ্ট সম্পর্কিত প্রাথমিক শিক্ষার দিকে বারবার দৃষ্টি না দিই। তার পরিবর্তে আমরা পরিপক্বতার দিকে এগিয়ে চলি। সুতরাং, যেসব কাজ মৃত্যুর পথে চালিত করে সেসব থেকে অনুতাপ করা ও ঈশ্বরের প্রতি বিশ্বাস করা—এইসব প্রাথমিক শিক্ষার পুনরাবৃত্তি করার আর প্রয়োজন নেই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব আইস, আমরা খ্রীষ্টবিষয়ক আদিম কথা পশ্চাৎ ফেলিয়া সিদ্ধির চেষ্টায় অগ্রসর হই; পুনর্ব্বার এই ভিত্তিমূল স্থাপন না করি, যথা মৃত ক্রিয়া হইতে মনপরিবর্ত্তন, ও ঈশ্বরের উপরে বিশ্বাস,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এই জন্য খ্রীষ্টের বিষয়ে প্রাথমিক শিক্ষা আমাদের শেষ করে ফেলা উচিত৷ যা নিয়ে আমরা শুরু করেছিলাম পুনরায় সেই পুরানো শিক্ষামালার দিকে আর আমাদের ফিরে যাওয়া ঠিক নয়৷ মন্দ বিষয় থেকে সরে আসা, ঈশ্বরে বিশ্বাস করা এইসব করে আমরা খ্রীষ্টেতে জীবন শুরু করেছিলাম৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
অতএব এস, আমরা খ্রীষ্টের বিষয়ে প্রথম শিক্ষা ছেড়ে দিয়ে সিদ্ধির চেষ্টায় অগ্রসর হই; পুনরায় এই ভিত্তিমূল স্থাপন না করি, মন্দ বিষয় থেকে ফেরা, ও ঈশ্বরের উপরে বিশ্বাস রাখা,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব আইস, আমরা খ্রীষ্ট-বিষয়ক আদিম কথা পশ্চাৎ ফেলিয়া সিদ্ধির চেষ্টায় অগ্রসর হই; পুনর্বার এই ভিত্তিমূল স্থাপন না করি, যথা মৃত ক্রিয়া হইতে পরিবর্তন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইজন্য খ্রীষ্টের বিষয়ে প্রথমে যে শিক্ষা পেয়েছি, এস, তা ছাড়িয়ে আমরা পরিপূর্ণতার দিকে এগিয়ে যাই। নিষ্ফল কাজকর্ম থেকে মন ফিরানো, ঈশ্বরের উপর বিশ্বাস,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইজন্য মসীহের বিষয়ে প্রথমে যে শিক্ষা পেয়েছি, এস, তা ছাড়িয়ে আমরা পরিপূর্ণতার দিকে এগিয়ে যাই। নিষ্ফল কাজকর্ম থেকে মন ফিরানো, আল্লাহ্‌র উপর ঈমান,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সুতরাং এস, খ্রীষ্টধর্ম সংক্রান্ত প্রাথমিক বিষয়গুলি ছেড়ে আমরা পূর্ণ তত্ত্বজ্ঞান লাভের জন্য এগিয়ে চলি। আমরা যেন আবার অতীতের প্রাণহীন আচার অনুষ্ঠান থেকে মন ফিরানো এবং ঈশ্বরের প্রতি বিশ্বাসের জন্য
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই জন্য খ্রীষ্টের বিষয়ে প্রাথমিক শিক্ষা আমাদের শেষ করে ফেলা উচিত৷ যা নিয়ে আমরা শুরু করেছিলাম পুনরায় সেই পুরানো শিক্ষামালার দিকে আর আমাদের ফিরে যাওয়া ঠিক নয়৷ মন্দ বিষয় থেকে সরে আসা, ঈশ্বরে বিশ্বাস করা এইসব করে আমরা খ্রীষ্টেতে জীবন শুরু করেছিলাম৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব এস, আমরা খ্রীষ্টের বিষয়ে প্রথম শিক্ষা ছেড়ে দিয়ে সিদ্ধির চেষ্টায় অগ্রসর হই; পুনরায় এই ভিত্তিমূল স্থাপন না করি, মন্দ বিষয় থেকে মন ফেরানো, ও ঈশ্বরের উপরে বিশ্বাস রাখা,