Hebrews 6:10 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা আল্লাহ্‌ অন্যায়কারী নন; তোমাদের কাজ এবং তোমরা পবিত্র লোকদের যে পরিচর্যা করেছ ও করছো, তা দ্বারা তাঁর নামের প্রতি তোমরা যে মহব্বত দেখিয়েছ, তা তিনি ভুলে যাবেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ ঈশ্বর অবিচার করেন না; অতীতে তোমরা তাঁর ভক্তদাসদের প্রতি যে সাহায্য করেছ এবং এখনও করে যাচ্ছ এবং তাঁর প্রতি যে ভালোবাসার নিদর্শন দেখিয়েছ, ঈশ্বর তোমাদের সেসব কাজ ভুলে যাবেন না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা ঈশ্বর অন্যায়কারী নহেন; তোমাদের কার্য্য, এবং তোমরা পবিত্রগণের যে পরিচর্য্যা করিয়াছ ও করিতেছ, তদ্দ্বারা তাঁহার নামের প্রতি প্রদর্শিত তোমাদের প্রেম, এই সকল তিনি ভুলিয়া যাইবেন না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ঈশ্বর ন্যায় বিচারক, তোমাদের সব সত্ কর্মের কথা ঈশ্বর মনে রাখেন৷ তাঁর লোকদের তোমরা য়ে সাহায্য করেছ ও এখনও করে থাক, এর দ্বারা তোমরা ঈশ্বরের প্রতি তোমাদের ভালবাসাই প্রকাশ করেছ, এও কি তিনি ভুলতে পারেন?
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ ঈশ্বর অন্যায়কারী নন; তোমাদের কাজ, এবং তোমরা পবিত্রদের যে পরিচর্য্যা করেছ ও করছ, তাঁর মাধ্যমে তাঁর নামের প্রতি প্রদর্শিত তোমাদের ভালবাসা, এই সব তিনি ভুলে যাবেন না|
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা ঈশ্বর অন্যায়কারী নহেন; তোমাদের কার্য, এবং তোমরা পবিত্রগণের যে পরিচর্যা করিয়াছ ও করিতেছ, তদ্দ্বারা তাঁহার নামের প্রতি প্রদর্শিত তোমাদের প্রেম, এই সকল তিনি ভুলিয়া যাইবেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বর ন্যায়বিচারক; তাই তোমাদের কাজ আর তাঁর লোকদের সেবা-যত্ন করে তোমরা তাঁকে যে ভালবাসা দেখিয়েছ এবং দেখাচ্ছ, তা তিনি ভুলে যাবেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌ ন্যায়বিচারক; তাই তোমাদের কাজ আর তাঁর বান্দাদের সেবা-যত্ন করে তোমরা তাঁকে যে মহব্বত দেখিয়েছ এবং দেখা"ছ, তা তিনি ভুলে যাবেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ ঈশ্বর এমন অবিচার করবেন না যে, তোমরা অতীতে তাঁর ভক্তদের যে সেবা করেছ এবং এখনও করছ ও তার দ্বারা তাঁর প্রতি যে ভালবাসা প্রকাশ করেছ তা তিনি ভুলে যাবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর ন্যায় বিচারক, তোমাদের সব সৎ‌ কর্মের কথা ঈশ্বর মনে রাখেন৷ তাঁর লোকদের তোমরা যে সাহায্য করেছ ও এখনও করে থাক, এর দ্বারা তোমরা ঈশ্বরের প্রতি তোমাদের ভালবাসাই প্রকাশ করেছ, এও কি তিনি ভুলতে পারেন?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ ঈশ্বর অন্যায়কারী নন; তোমাদের কাজ এবং তোমরা পবিত্রদের যে পরিষেবা করেছ ও করছ, তাঁর মাধ্যমে তাঁর নামের প্রতি প্রদর্শিত তোমাদের ভালবাসা, এই সব তিনি ভুলে যাবেন না।