Hebrews 6:12 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যাতে তোমরা শিথিল না হও, কিন্তু যারা ঈমান ও ধৈর্য দ্বারা প্রতিজ্ঞাগুলোর উত্তরাধিকারী, তাদের অনুকারী হও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমরা চাই না, তোমরা শিথিল হও, বরং বিশ্বাস ও ধৈর্যের দ্বারা যারা প্রতিশ্রুতির অধিকারী, তাদেরই অনুসরণ করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেন তোমরা শিথিল না হও, কিন্তু যাহারা বিশ্বাস ও দীর্ঘসহিষ্ণুতা দ্বারা প্রতিজ্ঞা-সমূহের দায়াধিকারী, তাহাদের অনুকারী হও।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমরা চাই না য়ে তোমরা অলস হও; কিন্তু আমরা চাই যাঁরা বিশ্বাস ও ধৈর্য্যের দ্বারা ঈশ্বরের প্রতিশ্রুতি লাভ করে, তোমরাও তাদের মতো হও৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমরা চাই না যে তোমরা অলস হও, কিন্তু যারা বিশ্বাস ও দীর্ঘসহিষ্ণুতার কারণে প্রতিজ্ঞা-সমূহের অধিকারী, তাদের মতো হও|
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেন তোমরা শিথিল না হও, কিন্তু যাহারা বিশ্বাস ও দীর্ঘসহিষ্ণুতা দ্বারা প্রতিজ্ঞা সমূহের দায়াধিকারী, তাহাদের অনুকারী হও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমরা চাই না তোমরা অলস হও; আমরা চাই, যারা বিশ্বাস ও অটল ধৈর্যের দ্বারা ঈশ্বরের প্রতিজ্ঞা করা আশীর্বাদের অধিকারী হয় তোমরা তাদের মত হও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমরা চাই না তোমরা অলস হও; আমরা চাই, যারা ঈমান ও অটল ধৈর্যের দ্বারা আল্লাহ্‌র ওয়াদা করা দোয়ার অধিকারী হয় তোমরা তাদের মত হও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা শিথিল হয়ো না, বরং যাঁরা বিশ্বাস ও ধৈর্য অবলম্বন করে প্রতিশ্রুত আশীর্বাদ লাভ করেছেন তাঁদের আদর্শ অনুকরণ কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমরা চাই না যে তোমরা অলস হও; কিন্তু আমরা চাই যারা বিশ্বাস ও ধৈর্য্য্যের দ্বারা ঈশ্বরের প্রতিশ্রুতি লাভ করে, তোমরাও তাদের মতো হও৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমরা চাই না যে তোমরা অলস হও, কিন্তু যারা বিশ্বাস ও দীর্ঘসহিষ্ণুতার কারণে নিয়ম সমূহের অধিকারী, তাদের মতো হও।