Hebrews 6:13 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা আল্লাহ্ যখন ইব্রাহিমের কাছে ওয়াদা করলেন, তখন মহত্তর কোন ব্যক্তির নামে শপথ করতে না পারাতে নিজের নামেই শপথ করলেন, বললেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঈশ্বর যখন অব্রাহামকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, শপথ করার মতো আর মহত্তর কেউ না থাকায়, তিনি নিজের নামেই শপথ করেছিলেন
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা ঈশ্বর যখন অব্রাহামের নিকটে প্রতিজ্ঞা করিলেন, তখন মহত্তর কোন ব্যক্তির নামে শপথ করিতে না পারাতে আপনারই নামে শপথ করিলেন,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ঈশ্বর অব্রাহামের কাছে একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন আর ঈশ্বর থেকে মহান কেউ নেই৷ তাই তাঁর থেকে মহান কোন ব্যক্তির নামে শপথ করতে না পারাতে তিনি নিজের নামে শপথ করলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ ঈশ্বর যখন অব্রাহামের কাছে প্রতিজ্ঞা করলেন, তখন মহৎ কোনো ব্যক্তির নামে শপথ করতে না পারাতে নিজেরই নামে শপথ করলেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা ঈশ্বর যখন অব্রাহামের নিকটে প্রতিজ্ঞা করিলেন, তখন মহত্তর কোন ব্যক্তির নামে শপথ করিতে না পারাতে আপনারই নামে শপথ করিলেন, কহিলেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বর যখন অব্রাহামের কাছে প্রতিজ্ঞা করেছিলেন তখন তিনি নিজের নামেই শপথ করেছিলেন, কারণ তাঁর চেয়ে বড় এমন আর কেউ নেই যার নামে তিনি শপথ করতে পারেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্ যখন ইব্রাহিমের কাছে ওয়াদা করেছিলেন তখন তিনি নিজের নামেই কসম খেয়েছিলেন, কারণ তাঁর চেয়ে বড় এমন আর কেউ নেই যার নামে তিনি কসম খেতে পারেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বর যখন অব্রাহামের কাছে প্রতিজ্ঞা করলেন তখন নিজের নামেই শপথ করলেন কারণ তাঁর চেয়ে মহত্তর কেউ ছিল না যার নামে তিনি শপথ করতে পারেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর অব্রাহামের কাছে একটি প্রতিশ্রুতি করেছিলেন আর ঈশ্বর থেকে মহান কেউ নেই৷ তাই তাঁর থেকে মহান কোন ব্যক্তির নামে শপথ করতে না পারাতে তিনি নিজের নামে শপথ করলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ ঈশ্বর যখন অব্রাহামের কাছে প্রতিজ্ঞা করলেন, তখন মহৎ কোনো ব্যক্তির নামে শপথ করতে না পারাতে নিজেরই নামে শপথ করলেন,