Hebrews 6:15 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এভাবে তিনি অটলভাবে ধৈর্য ধরে প্রতিজ্ঞা লাভ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই অব্রাহাম ধৈর্যের সঙ্গে প্রতীক্ষার পরে প্রতিশ্রুত বিষয় লাভ করেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর এইরূপে দীর্ঘসহিষ্ণুতা করিয়া তিনি প্রতিজ্ঞা প্রাপ্ত হইলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এই প্রতিশ্রুতির বিষয়ে অব্রাহাম ধৈর্য্য ধরে অপেক্ষা করলেন, পরে ঈশ্বর যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তা তিনি লাভ করলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর এইভাবে, আব্রাহাম ধৈর্য্য ধরে অপেক্ষা করলেন, তিনি প্রতিজ্ঞা প্রাপ্ত হলেন|
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর এইরূপে দীর্ঘসহিষ্ণুতা করিয়া তিনি প্রতিজ্ঞাপ্রাপ্ত হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইজন্য অব্রাহাম যখন অটলভাবে ধৈর্য ধরলেন তখন ঈশ্বর যা দিতে প্রতিজ্ঞা করেছিলেন তা তিনি পেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইজন্য ইব্রাহিম যখন অটলভাবে ধৈর্য ধরলেন তখন আল্লাহ্ যা দিতে ওয়াদা করেছিলেন তা তিনি পেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই অনুসারে অব্রাহাম ধৈর্য ধরে প্রতীক্ষা করার পর প্রতিশ্রুত আশীর্বাদ লাভ করেলন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই প্রতিশ্রুতির বিষয়ে অব্রাহাম ধৈর্য্য ধরে অপেক্ষা করলেন, পরে ঈশ্বর যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তা তিনি লাভ করলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর এই ভাবে, আব্রাহাম ধৈর্য্য ধরে অপেক্ষা করলেন, তিনি প্রতিজ্ঞা প্রাপ্ত হলেন।