Hebrews 6:16 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মানুষ তো নিজের চেয়ে মহত্তর কোন ব্যক্তির নাম নিয়ে শপথ করে এবং সেই শপথ এই নিশ্চয়তা দেয় যে, তা সত্যি আর এতে সমস্ত বাদ-প্রতিবাদের চূড়ান্ত নিষ্পত্তি হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর মানুষ নিজের চেয়েও মহত্তর কারও নামে শপথ করে। আবার যা বলা হয়েছে শপথ তার নিশ্চয়তা দেয় ও সব যুক্তিতর্কের অবসান ঘটায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মনুষ্যেরা ত মহত্তর ব্যক্তির নাম লইয়া শপথ করে; এবং দৃঢ়ীকরণার্থে শপথই তাহাদের সমস্ত প্রতিকূলবাদের অন্তক।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সাধারণ মানুষ যখন তার থেকে মহান কোন ব্যক্তির নাম নিয়ে শপথ করে, সে তার প্রতিশ্রুতি পালন করবে কিনা সে বিষয়ে এই শপথের দ্বারা সব সংশয়ের অবসান হয়, সব তর্কের নিষ্পত্তি হয়ে যায়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
মানুষেরা তো মহৎ ব্যক্তির নাম নিয়ে শপথ করে; এবং এই শপথের মাধ্যমে তাদের সমস্ত তর্কবিতর্কের অবসান হয়|
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মনুষ্যেরা ত মহত্তর ব্যক্তির নাম লইয়া শপথ করে; এবং দৃঢ়ীকরণার্থে শপথই তাহাদের সমস্ত প্রতিকূলবাদের অন্তক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
নিজের চেয়ে যিনি মহান তাঁর নামেই মানুষ শপথ করে। তাতে সেই শপথ এই নিশ্চয়তা দান করে যে, যা বলা হয়েছে তা সত্যি, আর এতে সব গোলমাল থেমে যায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
নিজের চেয়ে যিনি মহান তাঁর নামেই মানুষ কসম খায়। তাতে সেই কসম এই নিশ্চয়তা দান করে যে, যা বলা হয়েছে তা সত্যি, আর এতে সব গোলমাল থেমে যায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মানুষ নিজের চেয়ে মহত্তর কারও নামে দিব্য করে এবং তার দ্বারা তাদের সমস্ত তর্কের নিষ্পত্তি হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সাধারণ মানুষ যখন তার থেকে মহান কোন ব্যক্তির নাম নিয়ে শপথ করে, সে তার প্রতিশ্রুতি পালন করবে কিনা সে বিষয়ে এই শপথের দ্বারা সব সংশয়ের অবসান হয়, সব তর্কের নিষ্পত্তি হয়ে যায়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মানুষেরা তো মহৎ ব্যক্তির নাম নিয়ে শপথ করে; এবং এই শপথের মাধ্যমে তাদের সমস্ত তর্কবিতর্কের অবসান হয়।