Hebrews 6:17 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
একইভাবে, আল্লাহ্ যখন প্রতিশ্রুত উত্তরাধিকারীদেরকে নিজের অপরিবর্তনীয় উদ্দেশ্য অধিকতর সপষ্টভাবে দেখাবার বাসনা করলেন এবং শপথের দ্বারা তা দৃঢ় করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ ঈশ্বর তাঁর অপরিবর্তনীয় ইচ্ছাকে প্রতিশ্রুতির উত্তরাধিকারীদের কাছে স্পষ্ট করে প্রকাশ করতে চেয়েছিলেন বলে, তিনি শপথের দ্বারা তা সুনিশ্চিত করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই ব্যাপারে ঈশ্বর প্রতিজ্ঞার দায়াধিকারীদিগকে আপন মন্ত্রণার অপরিবর্ত্তনীয়তা আরও অতিরিক্তরূপে দেখাইবার বাসনায় শপথের প্রয়োগ দ্বারা মধ্যস্থতা করিলেন;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ঈশ্বর য়ে প্রতিজ্ঞা করেছিলেন সেই প্রতিজ্ঞার উত্তরাধিকারীদের তিনি শপথের মাধ্যমে আরও নিশ্চয়তার সঙ্গে বলতে চাইলেন য়ে তাঁর সেই প্রতিজ্ঞা অপরিবর্ত্তনীয়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এই ব্যাপারে ঈশ্বর প্রতিজ্ঞার উত্তরাধিকারীদেরকে নিজের মন্ত্রণার অপরিবর্তনীয়তা আরও স্পষ্টভাবে দেখাবার জন্য শপথের মাধ্যমে নিশ্চয়তা করলেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই ব্যাপারে ঈশ্বর প্রতিজ্ঞার দায়াধিকারীদিগকে আপন মন্ত্রণার অপরিবর্তনীয়তা আরও অতিরিক্তরূপে দেখাইবার বাসনায় শপথের প্রয়োগ দ্বারা মধ্যস্থতা করিলেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বর যা দেবার প্রতিজ্ঞা করেছিলেন, যারা তা পাবে তাদের তিনি এই শপথের মধ্য দিয়ে খুব স্পষ্ট করে দেখাতে চেয়েছিলেন যে, তিনি যা ঠিক করেছেন তার আর বদল হয় না। এইজন্য তিনি শপথের দ্বারা প্রমাণ করলেন যে, তিনি যা ঠিক করেছেন তা হবেই হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্ যা দেবার ওয়াদা করেছিলেন, যারা তা পাবে তাদের তিনি এই কসমের মধ্য দিয়ে খুব স্পষ্ট করে দেখাতে চেয়েছিলেন যে, তিনি যা ঠিক করেছেন তার আর বদল হয় না। এইজন্য তিনি কসমের দ্বারা প্রমাণ করলেন যে, তিনি যা ঠিক করেছেন তা হবেই হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বরও তেমনি তাঁর প্রতিশ্রুত আশীর্বাদের উত্তরাধিকারীদের কাছে তাঁর সঙ্কল্প যে অপরিবর্তনীয় সে কথা যখন আরও সুস্পষ্ট ভাবে প্রকাশ করতে ইচ্চুক গলেন তখন তিনি শপথের দ্বারা সেই প্রতিশ্রুতি সুনিশ্চিত করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর যে প্রতিজ্ঞা করেছিলেন সেই প্রতিজ্ঞার উত্তরাধিকারীদের তিনি শপথের মাধ্যমে আরও নিশ্চয়তার সঙ্গে বলতে চাইলেন যে তাঁর সেই প্রতিজ্ঞা অপরিবর্ত্তনীয়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ব্যাপারে ঈশ্বর প্রতিজ্ঞার উত্তরাধিকারীদেরকে নিজের মন্ত্রণার অপরিবর্তনীয়তা আরও স্পষ্টভাবে দেখাবার জন্য শপথের মাধ্যমে নিশ্চয়তা করলেন;