Hebrews 6:19 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমাদের সেই প্রত্যাশা আছে, তা প্রাণের নোঙ্গর-স্বরূপ, অটল ও দৃঢ় এবং তা মহা-পবিত্র স্থানের পর্দার ভিতর পর্যন্ত পৌঁছায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমাদের সেই প্রত্যাশা আছে যা প্রাণের নোঙরের মতো, সুদৃঢ় ও নিশ্চিত। তা পর্দার অন্তরালে থাকা মহাপবিত্র স্থানে প্রবেশ করে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমাদের সেই প্রত্যাশা আছে, তাহা প্রাণের লঙ্গরস্বরূপ, অটল ও দৃঢ়, এবং তিরস্করিণীর ভিতরে যায়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমাদের জীবন সম্পর্কে আমাদের য়ে প্রত্যাশা আছে তা নোঙরের মত দৃঢ় ও অটল৷ তা পর্দার আড়ালে স্বর্গীয় মন্দিরের পবিত্র স্থানে আমাদের প্রবেশ করায়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমাদের সেই প্রত্যাশা আছে, তা প্রাণের নোঙরের মতো, অটল ও দৃঢ়| তা পর্দার আড়ালে স্বর্গীয় মন্দিরের পবিত্র স্থানে প্রবেশ করায়|
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমাদের সেই প্রত্যাশা আছে, তাহা প্রাণের নোঙ্গরস্বরূপ, অটল ও দৃঢ়, এবং তিরস্করিণীর ভিতরে যায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই আশা আমাদের জীবনে নোংগরের মত নিশ্চিত ও স্থির, আর তা মহাপবিত্র স্থানের পর্দার পিছনে, অর্থাৎ ঈশ্বরের সামনে গিয়ে পৌঁছায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই আশা আমাদের জীবনে নোংগরের মত নিশ্চিত ও স্থির, আর তা মহাপবিত্র স্থানের পর্দার পিছনে, অর্থাৎ আল্লাহ্‌র সামনে গিয়ে পৌঁছায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই প্রত্যাশাই আমাদের অবলম্বন, সুদৃঢ় ও নিরাপদ নোঙ্গরের মত আমাদের জীবনকে ধারণ করে আছে। এই প্রত্যাশা যবনিকার অন্তরাল ভেদ করে ঈশ্বরের মন্দিরের মহাপবিত্র স্থানে প্রবেশ করে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমাদের জীবন সম্পর্কে আমাদের যে প্রত্যাশা আছে তা নোঙরের মত দৃঢ় ও অটল৷ তা পর্দার আড়ালে স্বর্গীয় মন্দিরের পবিত্র স্থানে আমাদের প্রবেশ করায়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমাদের সেই প্রত্যাশা আছে, তা প্রাণের নোঙরের মতো, অটল ও দৃঢ়। তা পর্দার আড়ালে স্বর্গীয় মন্দিরের পবিত্র স্থানে প্রবেশ করায়।