Hebrews 6:2 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
নানা বাপ্তিস্ম ও হস্তার্পণের শিক্ষা, মৃতদের পুনরুত্থান ও অনন্তকালীন বিচার।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বাপ্তিষ্ম সম্পর্কিত নির্দেশ, কারও উপরে হাত রাখা, মৃত ব্যক্তিদের পুনরুত্থান ও শেষ বিচার—এইসব বিষয়ে তোমাদের আর নতুন করে নির্দেশের প্রয়োজন নেই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
নানা বাপ্তিস্ম ও হস্তার্পণের শিক্ষা, মৃতগণের পুনরুত্থান ও অনন্তকালার্থক বিচার।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেই সময় বিভিন্ন রকম বাপ্তিস্ম ও হস্তার্পণের বিষয়ে আমাদের শিক্ষা দেওয়া হয়েছিল৷ মৃতদের পুনরুত্থানের বিষয়ে শিক্ষা ও অনন্ত বিচার সম্বন্ধেও শিক্ষা দেওয়া হয়েছিল; কিন্তু এখন আমাদের আরো এগিয়ে যাওয়া ও উন্নত শিক্ষা গ্রহণ করা দরকার৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
নানা বাপ্তিস্ম ও হস্তার্পণের শিক্ষা, মৃতদের পুনরূত্থান ও অনন্তকালীন বিচারের শিক্ষা|
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ও ঈশ্বরের উপরে বিশ্বাস, নানা বাপ্তিস্ম ও হস্তার্পণের শিক্ষা, মৃতগণের পুনরুত্থান ও অনন্তকালার্থক বিচার।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বিভিন্ন বাপ্তিস্মের বিষয়ে শিক্ষা, হাত-রাখা, মৃতদের জীবিত হয়ে ওঠা ও চিরকালের শাস্তি-এই সব গোড়ার কথা নিয়ে আমরা যেন আবার নতুন করে ভিত্তি না গাঁথি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বিভিন্ন তরিকাবন্দীর বিষয়ে শিক্ষা, হাত-রাখা, মৃতদের জীবিত হয়ে ওঠা ও চিরকালের আজাব-এই সব গোড়ার কথা নিয়ে আমরা যেন আবার নতুন করে ভিত্তি না গাঁথি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বাপ্তিষ্ম, হস্তার্পণ, মৃতদের পুনরুত্থান এবং শেষ বিচার সংক্রান্ত বিষয় নিয়ে ব্যাপৃত না থাকি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সময় বিভিন্ন রকম বাপ্তিস্ম ও হস্তার্পণের বিষয়ে আমাদের শিক্ষা দেওয়া হয়েছিল৷ মৃতদের পুনরুত্থানের বিষয়ে শিক্ষা ও অনন্ত বিচার সম্বন্ধেও শিক্ষা দেওয়া হয়েছিল; কিন্তু এখন আমাদের আরো এগিয়ে যাওয়া প্রয়োজন ও উন্নত শিক্ষা গ্রহণ করা দরকার৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
নানা বাপ্তিষ্ম ও হস্তার্পণের শিক্ষা, মৃতদের পুনরুত্থান ও অনন্তকালীন বিচারের শিক্ষা।