Hebrews 6:4 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা যারা একবার আলোকিত হয়েছে, বেহেশতী দানের স্বাদ পেয়েছে, পাক-রূহের ভাগী হয়েছে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ একবার যারা আলোকপ্রাপ্ত হয়েছে—যারা স্বর্গীয় বিষয়ের রস আস্বাদন করেছে, যারা পবিত্র আত্মার অংশীদার হয়েছে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা যাহারা একবার দীপ্তি প্রাপ্ত হইয়াছে, ও স্বর্গীয় দানের রসাস্বাদন করিয়াছে, ও পবিত্র আত্মার ভাগী হইয়াছে,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
[This verse may not be a part of this translation]
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ এটা অসম্ভব যারা একবার সত্যের আলো পেয়েছে, ও স্বর্গীয় উপহার আস্বাদন করেছে, ও পবিত্র আত্মার সহভাগী হয়েছে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা যাহারা একবার দীপ্তিপ্রাপ্ত হইয়াছে, ও স্বর্গীয় দানের রসাস্বাদন করিয়াছে, ও পবিত্র আত্মার ভাগী হইয়াছে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ যারা একবার আলো দেখেছে, স্বর্গীয় দানের স্বাদ ও পবিত্র আত্মার ছোঁয়া পেয়েছে,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ যারা একবার নূর দেখেছে, বেহেশতী দানের স্বাদ ও পাক-রূহের ছোঁয়া পেয়েছে,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারা একবার আলোকপ্রাপ্ত হয়েছে, স্বর্গীয় অনুগ্রহের রসাস্বাদন করেছে, পবিত্র আত্মা লাভ করেছে
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যারা একবার অন্তরে সত্যের আলো পেয়েছে, স্বর্গীয় দানের আস্বাদ পেয়েছে ও পবিত্র আত্মার অংশীদার হয়েছে আর ঈশ্বরের বাক্যের মধ্যে যে মঙ্গল নিহিত আছে তার অভিজ্ঞতা লাভ করেছে ও ঈশ্বরের নতুন জগতের পরাক্রমের কথা জানতে পেরেছে অথচ তারপর খ্রীষ্ট থেকে দূরে সরে গেছে, এমন লোকেদের মন পরিবর্তন করে খ্রীষ্টের পথে তাদের ফিরিয়ে আনা আর সম্ভব নয়৷ কারণ তারা ঈশ্বরের পুত্রকে অগ্রাহ্য করে তাঁকে আবার ক্রুশে দিচ্ছে ও সকলের সামনে তাঁকে উপহাসের পাত্র করছে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ এটা অসম্ভব যারা একবার সত্যের আলো পেয়েছে, ও স্বর্গীয় উপহার আস্বাদন করেছে, ও পবিত্র আত্মার সহভাগী হয়েছে,