Hebrews 6:7 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ যে জমি বার বার বৃষ্টির পানি পান করেছে, আর যাদের জন্য সেটি চাষ করা হয়েছে, তাদের জন্য উপযুক্ত ফসল উৎপন্ন করে, সেই জমি আল্লাহ্‌ থেকে দোয়া লাভ করে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে জমি বৃষ্টির জল শুষে নেয় ও উপযোগী ফসল উৎপন্ন করে, তা ঈশ্বরের আশীর্বাদ লাভ করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ যে ভূমি আপনার উপরে পুনঃ পুনঃ পতিত বৃষ্টি পান করিয়াছে, আর যাহাদের নিমিত্ত উহা চাষ করা গিয়াছে, তাহাদের জন্য উপযুক্ত ওষধি উৎপন্ন করে, তাহা ঈশ্বর হইতে আশীর্ব্বাদ প্রাপ্ত হয়; কিন্তু যদি কাঁটাবন ও শ্যাকুল উৎপন্ন করে,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
য়ে জমি বারবার বৃষ্টি শুষে নেয় ও যাঁরা তা চাষ করে তাদের জন্য ভাল ফসল উত্‌পন্ন করে, সে জমি য়ে ঈশ্বরের আশীর্বাদে ধন্য তা বোঝা যায়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ যে ভূমি নিজের উপরে বার বার পতিত বৃষ্টি গ্রহণ করে, আর যারা সেই জমি চাষ করে, তাদের জন্য ভালো ফসল উৎপন্ন করে, সেই জমি ঈশ্বর থেকে আশীর্ব্বাদ প্রাপ্ত হয়;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ যে ভূমি আপনার উপরে পুনঃ পুনঃ পতিত বৃষ্টি পান করিয়াছে, আর যাহাদের নিমিত্ত উহা চাষ করা গিয়াছে, তাহাদের জন্য উপযুক্ত ওষধি উৎপন্ন করে, তাহা ঈশ্বর হইতে আশীর্বাদ প্রাপ্ত হয়;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে মাটি বার বার বৃষ্টির জল চুষে নিয়ে চাষীদের দরকারী শাক-সব্‌জী জন্মায় সেই মাটি ঈশ্বরের আশীর্বাদ পায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে মাটি বার বার বৃষ্টির পানি চুষে নিয়ে চাষীদের দরকারী শাক-সবজী জন্মায় সেই মাটি আল্লাহ্‌র দোয়া পায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে ভূমি তার উপরে পতিত বৃষ্টিধারা শোষণ করে নেয় এবং যাদের জন্য কর্ষিত সেই ভূমি তাদের পক্ষে উপযোগী ফসল ফলায় তবে তা ঈশ্বরের আশীর্বাদ লাভ করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে জমি বারবার বৃষ্টি শুষে নেয় ও যারা তা চাষ করে তাদের জন্য ভাল ফসল উত্পন্ন করে, সে জমি যে ঈশ্বরের আশীর্বাদে ধন্য তা বোঝা যায়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ যে ভূমি নিজের উপরে বার বার পতিত বৃষ্টি গ্রহণ করে, আর যারা সেই জমি চাষ করে, তাদের জন্য ভালো ফসল উৎপন্ন করে, সেই জমি ঈশ্বর থেকে আশীর্বাদ প্রাপ্ত হয়;