Hebrews 6:9 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রিয়তমেরা, যদিও আমরা এরকম বলছি, তবুও তোমাদের বিষয়ে আমরা সুনিশ্চিত যে, তোমাদের অবস্থা এর চেয়ে ভাল এবং যা তোমাদের নাজাতের দিকে নিয়ে যাচ্ছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রিয় বন্ধুরা, আমরা এসব কথা বললেও আমরা বিশ্বাস করি না যে এইসব বিষয় তোমাদের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা নিশ্চিত যে তোমরা এর থেকে উৎকৃষ্ট বিষয়ের সহযোগী যা পরিত্রাণের মাধ্যমে আসে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু, প্রিয়তমেরা, যদ্যপি আমরা এইরূপ বলিতেছি, তথাপি তোমাদের বিষয়ে এমন দৃঢ় প্রত্যয় করিতেছি যে, তোমাদের অবস্থা ইহা অপেক্ষা ভাল এবং পরিত্রাণসহযুক্ত।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমার প্রিয় বন্ধুরা, যদিও আমরা এরূপ বলছি, তবু তোমাদের সম্বন্ধে আমরা এখন দৃঢ় নিশ্চয় য়ে, তোমাদের অবস্থা এর থেকে ভালো হবে আর তোমরা যা কিছু করবে তা তোমাদের পরিত্রাণ লাভেরই পদক্ষেপ বিশেষ৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
প্রিয় বন্ধুরা, যদিও আমরা এরূপ বলছি, তবুও তোমাদের বিষয়ে এমন দৃঢ় বিশ্বাস করছি যে, তোমাদের অবস্থা এর থেকে ভাল এবং পরিত্রাণসহযুক্ত|
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু, প্রিয়তমেরা, যদ্যপি আমরা এইরূপ বলিতেছি, তথাপি তোমাদের বিষয়ে এমন দৃঢ় প্রত্যয় করিতেছি যে, তোমাদের অবস্থা ইহা অপেক্ষা ভাল এবং পরিত্রাণসহযুক্ত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রিয় বন্ধুরা, যদিও আমরা এই সব কথা বলছি তবুও আমরা বিশ্বাস করি যে, তোমাদের অবস্থা ঐ রকম নয়; পাপ থেকে উদ্ধারের ফল তোমাদের জীবনে দেখা যাচ্ছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রিয় বন্ধুরা, যদিও আমরা এই সব কথা বলছি তবুও আমরা বিশ্বাস করি যে, তোমাদের অবস্থা ঐ রকম নয়; নাজাতের ফল তোমাদের জীবনে দেখা যাচ্ছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রিয় বন্ধুগণ, আমরা এ সব কথা বললেও তোমাদের সম্পর্কে আমাদের এই বিস্বাস আছে যে তোমাদের অবস্থা এর চেয়ে ভাল এবং পরিত্রাণ লাভের অনুকূল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার প্রিয় বন্ধুরা, যদিও আমরা এরূপ বলছি, তবু তোমাদের সম্বন্ধে আমরা এখন দৃঢ় নিশ্চয় যে, তোমাদের অবস্থা এর থেকে ভালো হবে আর তোমরা যা কিছু করবে তা তোমাদের পরিত্রাণ লাভেরই পদক্ষেপ বিশেষ৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রিয় বন্ধুরা, যদিও আমরা এরূপ বলছি, তবুও তোমাদের বিষয়ে এমন দৃঢ় বিশ্বাস করছি যে, তোমাদের অবস্থা এর থেকে ভাল এবং পরিত্রান সহযুক্ত।