Hebrews 7:1 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই “শালেমের বাদশাহ্‌ মাল্‌কীসিদ্দিক, সর্বশক্তিমান আল্লহ্‌র ইমাম, যিনি, ইব্রাহিম যখন বাদশাহ্‌দের হারিয়ে দিয়ে ফিরে আসলেন, তিনি তখন তাঁর সঙ্গে সাক্ষাৎ করলেন ও তাঁকে দোয়া করলেন”,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই মল্কীষেদক ছিলেন শালেমের রাজা ও পরাৎপর ঈশ্বরের যাজক। অব্রাহাম যখন রাজন্যবর্গকে পরাস্ত করে ফিরে আসছিলেন, সেই সময় তিনি তাঁর সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে আশীর্বাদ করেছিলেন
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই যে মল্কীষেদক, যিনি শালেমের রাজা ও পরাৎপর ঈশ্বরের যাজক ছিলেন, অব্রাহাম যখন রাজাদের সংহার হইতে ফিরিয়া আইসেন, তিনি তখন তাঁহার সহিত সাক্ষাৎ করিলেন, ও তাঁহাকে আশীর্ব্বাদ করিলেন,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এই মল্কীষেদক শালেমের রাজা ও পরাত্‌পর ঈশ্বরেরযাজক ছিলেন৷ অব্রাহাম যখন রাজাদের পরাস্ত করে ঘরে ফিরছিলেন তখন এই মল্কীষেদক অব্রাহামের সঙ্গে সাক্ষাত্ করে তাঁকে আশীর্বাদ করেছিলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সেই যে মল্কীষেদক, যিনি শালেমের রাজা ও মহান ঈশ্বরের যাজক ছিলেন, অব্রাহাম যখন রাজাদের পরাজিত করে ফিরে আসেন, তিনি তখন তাঁর সাথে সাক্ষাৎ করলেন, ও তাঁকে আশীর্ব্বাদ করলেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই যে মল্কীষেদক, যিনি শালেমের রাজা ও পরাৎপর ঈশ্বরের যাজক ছিলেন, অব্রাহাম যখন রাজাদের সংহার হইতে ফিরিয়া আইসেন, তিনি তখন তাঁহার সহিত সাক্ষাৎ করিলেন, ও তাঁহাকে আশীর্বাদ করিলেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই মল্কীষেদক শালেমের রাজা ও মহান ঈশ্বরের পুরোহিত ছিলেন। অব্রাহাম যখন রাজাদের হারিয়ে দিয়ে ফিরে আসছিলেন তখন তাঁর সংগে এই মল্কীষেদকের দেখা হয়েছিল। মল্কীষেদক অব্রাহামকে আশীর্বাদ করেছিলেন,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই মাল্‌কীসিদ্দিক শালেমের বাদশাহ্‌ ও আল্লাহ্‌তা’লার ইমাম ছিলেন। ইব্রাহিম যখন বাদশাহ্‌দের হারিয়ে দিয়ে ফিরে আসছিলেন তখন তাঁর সংগে এই মাল্‌কীসিদ্দিকের দেখা হয়েছিল। মাল্‌কীসিদ্দিক ইব্রাহিমকে দোয়া করেছিলেন,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই মেলকিষেদেক শালেমের রাজা এবং পরাৎপর ঈশ্বরের পুরোহিত ছিলেন। অব্রাহাম যখন রাজন্যবর্গের মিলিত শক্তিকে পরাস্ত করে ফিরে আসছিলেন তখন তিনিই তাঁর সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে আশীর্বাদ করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই মল্কীষেদক শালেমের রাজা ও পরাৎ‌পর ঈশ্বরের যাজক ছিলেন৷ অব্রাহাম যখন রাজাদের পরাস্ত করে ঘরে ফিরছিলেন তখন এই মল্কীষেদক অব্রাহামের সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে আশীর্বাদ করেছিলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই যে মল্কীষেদক, যিনি শালেমের রাজা ও মহান ঈশ্বরের যাজক ছিলেন, অব্রাহাম যখন রাজাদের পরাজিত করে ফিরে আসেন, তিনি তখন তাঁর সাথে সাক্ষাৎ করলেন, ও তাঁকে আশীর্বাদ করলেন,