Hebrews 7:16 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যিনি মানবীয় বংশের নিয়ম অনুযায়ী হন নি, কিন্তু অবিনশ্বর জীবনের শক্তি অনুযায়ী হয়েছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিনি তাঁর পূর্বপুরুষদের মতো বিধানের উপরে ভিত্তি করে নয়, কিন্তু এক অবিনশ্বর জীবনের শক্তিতে যাজক হয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিনি মাংসিক বিধির নিয়ম অনুযায়ী হন নাই, কিন্তু অলোপ্য জীবনের শক্তি অনুযায়ী হইয়াছেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তিনি মানুষের রীতি-নীতি এবং বিধি-ব্যবস্থা অনুযাযী যাজক হন নি, কিন্তু তিনি অবিনশ্বর জীবনী শক্তির অধিকারী হয়েই তা হয়েছিলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এই নতুন যাজক যিনি মানবীয় বংশের নিয়ম অনুযায়ী আসেননি, কিন্তু পরিবর্তে অবিনশ্বর জীবনের শক্তি অনুযায়ী হয়েছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিনি মাংসিক বিধির নিয়ম অনুযায়ী হন নাই, কিন্তু অবিনশ্বর জীবনের শক্তি অনুযায়ী হইয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁর এই পুরোহিত হবার ব্যাপার বংশ সম্বন্ধে কোন নিয়মের উপর নির্ভর করে না, তা তাঁর ধ্বংসহীন জীবনের শক্তির উপর নির্ভর করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁর এই ইমাম হবার ব্যাপার বংশ সম্বন্ধে কোন নিয়মের উপর ভরসা করে না, তা তাঁর ধ্বংসহীন জীবনের শক্তির উপর ভরসা করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি নশ্বর কোন বিধিব্যবস্থার বলে নয় কিন্তু অবিনশ্বর জীবনের শক্তিতে নিযুক্ত হয়েছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি মানুষের রীতি-নীতি এবং বিধি-ব্যবস্থা অনুযায়ী যাজক হন নি, কিন্তু তিনি অবিনশ্বর জীবনী শক্তির অধিকারী হয়েই তা হয়েছিলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই নতুন যাজক যিনি দেহের নিয়ম অনুযায়ী আসেননি, কিন্তু পরিবর্তে অবিনশ্বর জীবনের শক্তি অনুযায়ী হয়েছেন।