Hebrews 7:18 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ এক দিকে আগের নিয়ম দুর্বল ও নিষ্ফল ছিল বলে তার লোপ হচ্ছে—
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পূর্বেকার বিধান নিষ্ফল ও অপ্রয়োজনীয় হয়ে পড়ায়, তা অগ্রাহ্য করা হয়েছে
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ এক পক্ষে পূর্ব্বকার বিধির দুর্ব্বলতা ও নিষ্ফলতা প্রযুক্ত তাহার লোপ হইতেছে
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পুরানো বিধান বাতিল করা হল, কারণ তা দুর্বল ও অকেজো হয়ে পড়েছিল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পুরানো আদেশ সরানো হল কারণ এটি দুর্বল ও অকার্যকরী হয়ে পড়েছিল|
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ এক পক্ষে পূর্বকার বিধির দুর্বলতা ও নিষ্ফলতা প্রযুক্ত তাহার লোপ হইতেছে-
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোশির আইন-কানুন কোন কিছুকেই পূর্ণতা দান করতে পারে নি, তাই আগে পুরোহিতের কাজের যে নিয়ম ছিল তা দুর্বল ও অকেজো বলে বাতিল করা হয়েছে। এখন তার জায়গায় তার চেয়ে মহান একটা আশ্বাস দেওয়া হয়েছে। সেই আশ্বাসের মধ্য দিয়ে আমরা ঈশ্বরের কাছে উপস্থিত হতে পারি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মূসার শরীয়ত কোন কিছুকেই পূর্ণতা দান করতে পারে নি, তাই আগে ইমামের কাজের যে নিয়ম ছিল তা দুর্বল ও অকেজো বলে বাতিল করা হয়েছে। এখন তার জায়গায় তার চেয়ে মহান একটা আশ্বাস দেওয়া হয়েছে। সেই আশ্বাসের মধ্য দিয়ে আমরা আল্লাহ্র কাছে উপস্থিত হতে পারি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পূর্বতন বিধিনির্দেশগুলি অক্ষম ও নিষ্ফল হওয়ায় সেগুলি বাতিল করা হয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পুরানো বিধান বাতিল করা হল, কারণ তা দুর্বল ও অকেজো হয়ে পড়েছিল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পুরানো আদেশ সরানো হল কারণ এটি দুর্বল ও অকার্যকারী হয়ে পড়েছিল।