Hebrews 7:2 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং ইব্রাহিম তাঁকে “সমস্ত জিনিসের দশ ভাগের এক ভাগ” দিলেন। প্রথমে তাঁর নামের তাৎপর্য হল, তিনি “ধার্মিকতার বাদশাহ্‌”, পরে “শালেমের বাদশাহ্‌”, অর্থাৎ “শান্তির বাদশাহ্‌”;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং অব্রাহাম তাঁর সর্বস্বের এক-দশমাংশ তাঁকে দান করেছিলেন। প্রথমত, তাঁর নামের অর্থ, “ধার্মিকতার রাজা,” আর পরে, “শালেমের রাজা,” এর অর্থ, “শান্তিরাজ।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং অব্রাহাম তাঁহাকে সমস্তের দশমাংশ দিলেন। প্রথমে তাঁহার নামের তাৎপর্য্য ব্যাখ্যা করিলে তিনি ‘ধার্ম্মিকতার রাজা’, পরে ‘শালেমের রাজা’,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
অব্রাহাম যুদ্ধ জয় করে যা কিছু পেয়েছিলেন তার দশ ভাগের একভাগ তাঁকে দিয়েছিলেন৷ মল্কীষেদকের নামের অর্থ হল, ‘ন্যায়ের রাজা,’ এরপর তিনি আবার ‘শালেমের রাজা’ অর্থাত্ ‘শান্তিরাজ৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এবং অব্রাহাম তাঁকে সব কিছুর দশমাংশ দিলেন। তাঁর নাম “মল্কীষেদক” মানে ‘ন্যায়ের রাজা,’ এবং ‘শালেমের রাজা’ অর্থাৎ শান্তির রাজা;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং অব্রাহাম তাঁহাকে সমস্তের দশমাংশ দিলেন। প্রথমে তাঁহার নামের তাৎপর্য ব্যাখ্যা করিলে তিনি ‘ধার্মিকতার রাজা’, পরে ‘শালেমের রাজা’, অর্থাৎ শান্তিরাজ;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর অব্রাহাম সব জিনিসের দশ ভাগের এক ভাগ তাঁকে দিয়েছিলেন। মল্কীষেদক শব্দটার অর্থ হল ন্যায়ের রাজা। মল্কীষেদক আবার শালেমেরও রাজা ছিলেন, আর তার অর্থ হল শান্তির রাজা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর ইব্রাহিম সব জিনিসের দশ ভাগের এক ভাগ তাঁকে দিয়েছিলেন। মাল্‌কীসিদ্দিক শব্দটার অর্থ হল ন্যায়ের বাদশাহ্‌। মাল্‌কীসিদ্দিক আবার শালেমেরও বাদশাহ্‌ ছিলেন, আর তার অর্থ হল শান্তির বাদশাহ্‌।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অব্রাহাম তাঁকেই তাঁর সব কিছুর দশমাংশ দিয়েছিলেন। মেলকিষেদেক নামের অর্থ প্রথমতঃ ধর্মরাজ এবং তিনি ‘শালেম'-এর রাজা অর্থাৎ শান্তিরাজ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অব্রাহাম যুদ্ধ জয় করে যা কিছু পেয়েছিলেন তার দশ ভাগের একভাগ তাঁকে দিয়েছিলেন৷ মল্কীষেদকের নামের অর্থ হল, “ন্যায়ের রাজা,” এরপর তিনি আবার “শালেমের রাজা” অর্থাৎ “শান্তিরাজ৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং অব্রাহাম তাঁকে সব কিছুর দশমাংশ দিলেন। তাঁর নাম “মল্কীষেদক” মানে ধার্মিক রাজা, এবং শালেমের রাজা অর্থাৎ শান্তির রাজা;