Hebrews 7:20 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
উপরন্তু, শপথের মধ্য দিয়েই তা স্থির করা হয়েছে। লেবীর বংশধরেরা তো বিনা শপথে ইমাম হয়ে আসছে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আবার শপথ ছাড়া কিন্তু এরকম হয়নি! অন্যেরা কোনো শপথ ছাড়াই যাজক হয়েছেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অধিকন্তু ইহা বিনা শপথে হয় নাই।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আরো উল্লেখয়োগ্য বিষয় এই, য়ে ঈশ্বর যখন যীশুকে মহাযাজক করেন তখন ঈশ্বর শপথ করেছিলেন, অন্যরা যাজক হবার সময় ঈশ্বর কোন শপথ করেন নি,
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এবং এই শ্রেষ্ঠ প্রত্যাশ্যা বিনা শপথে হয়নি, অন্য যাজকেরা তো কোনো শপথই গ্রহণ করেনি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অধিকন্তু ইহা বিনা শপথে হয় নাই। উহারা ত বিনা শপথে যাজক হইয়া আসিতেছে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশুর পুরোহিত-পদ ঈশ্বর শপথ করে ঠিক করেছিলেন। লেবির বংশধরেরা পুরোহিত হবার সময় ঈশ্বর কোন শপথ করেন নি,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসার ইমাম-পদ আল্লাহ্ কসম খেয়ে ঠিক করেছিলেন। লেবির বংশধরেরা ইমাম হবার সময় আল্লাহ্ কোন কসম খান নি,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই পৌরোহিত্য ঈশ্বরের অঙ্গীকার ব্যতীত হয়নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আরো উল্লেখযোগ্য বিষয় এই যে ঈশ্বর যখন যীশুকে মহাযাজক করেন তখন ঈশ্বর শপথ করেছিলেন, অন্যরা যাজক হবার সময় ঈশ্বর কোন শপথ করেন নি,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং এই শ্রেষ্ঠ প্রত্যাশা বিনা শপথে হয়নি, অন্য যাজকেরা তো কোনো নতুন নিয়মই গ্রহণ করে নি।