Hebrews 7:21 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু ইনি শপথ সহকারে তাঁরই দ্বারা নিযুক্ত, যিনি তাঁর বিষয়ে বললেন, “প্রভু এই শপথ করলেন, আর তিনি অনুশোচনা করবেন না, তুমিই অনন্তকালীন ইমাম।”
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি কিন্তু শপথ সহ যাজক হয়েছিলেন, যখন ঈশ্বর তাঁকে বলেছিলেন, “প্রভু এই শপথ করেছেন, তাঁর সংকল্পের পরিবর্তন হবে না; ‘তুমিই চিরকালীন যাজক।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
উহারা ত বিনা শপথে যাজক হইয়া আসিতেছে; কিন্তু ইনি শপথ সহকারে তাঁহারই দ্বারা নিযুক্ত, তিনি তাঁহার বিষয়ে কহিলেন, “প্রভু এই শপথ করিলেন, আর তিনি অনুশোচনা করিবেন না, তুমিই অনন্তকালীন যাজক।”
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু তিনি যীশুকে যাজক করার সময় শপথ করলেন৷ ঈশ্বর বললেন: ‘প্রভু এক শপথ করলেন, আর তিনি এ বিষয়ে তাঁর মন বদলাবেন না, ‘তুমি অনন্তকালীন যাজক৷’’ গীতসংহিতা 110:4
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু ঈশ্বর শপথ গ্রহণ করেছিলেন যখন তিনি যীশুর বিষয়ে বলেছিলেন, “প্রভু এই শপথ করলেন এবং তিনি মন পরিবর্তন করবেন না: 'তুমিই অনন্তকালীন যাজক।'”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু ইনি শপথ সহকারে তাঁহারই দ্বারা নিযুক্ত, যিনি তাঁহার বিষয়ে কহিলেন, “প্রভু এই শপথ করিলেন, আর তিনি অনুশোচনা করিবেন না, তুমিই অনন্তকালীন যাজক।”
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তিনি যীশুকে মহাপুরোহিত করবার সময় শপথ করেছিলেন। পবিত্র শাস্ত্রে এই সম্বন্ধে লেখা আছে, প্রভু শপথ করেছেন, “তুমি চিরকালের জন্য পুরোহিত।” এই বিষয়ে তিনি তাঁর মন বদলাবেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তিনি ঈসাকে মহা-ইমাম করবার সময় কসম খেয়েছিলেন। পাক-কিতাবে এই সম্বন্ধে লেখা আছে, মাবুদ কসম খেয়েছেন, “তুমি চিরকালের জন্য ইমাম।” এই বিষয়ে তিনি তাঁর মন বদলাবেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অন্যেরা ঐশ অঙ্গীকার ব্যতিরেকেই পুরোহিতের পদে নিযুক্ত হয়েছিল, কিন্তু ইনি শপথ সহকারে নিযুক্ত হয়েছেন। শাস্ত্রে তাঁর সম্পর্কে বলা হয়েছেঃ “এই শপথ করেছেন প্রভু পরমেশ্বর,পরিবর্তন হবে না তাঁর সঙ্কল্পের,'তুমি চিরন্তন পুরোহিত।’”
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু তিনি যীশুকে যাজক করার সময় শপথ করলেন৷ ঈশ্বর বললেন: “প্রভু এক শপথ করলেন, আর তিনি এ বিষয়ে তাঁর মন বদলাবেন না, ‘তুমি অনন্তকালীন যাজক৷’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু ঈশ্বর শপথ গ্রহণ করেছিলেন যখন তিনি যীশুর বিষয়ে বলেছিলেন, “প্রভু এই নতুন নিয়ম করলেন এবং তিনি মন পরিবর্তন করবেন না: ‘তুমিই অনন্তকালীন যাজক।’”