Hebrews 7:26 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বস্তুত আমাদের জন্য এমন এক মহা-ইমাম উপযুক্ত ছিলেন, যিনি পবিত্র, নির্দোষ, নিষ্কলুষ, গুনাহ্গারদের থেকে পৃথক্কৃত এবং আল্লাহ্ তাঁকেই বেহেশতগুলোর চেয়েও উপরে তুলেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এইরকম একজন মহাযাজক আমাদের প্রয়োজন পূর্ণ করেন, যিনি পবিত্র, অনিন্দনীয়, বিশুদ্ধ, পাপীদের থেকে পৃথকীকৃত এবং সমস্ত স্বর্গলোকের ঊর্ধ্বে উন্নীত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বস্তুতঃ আমাদের জন্য এমন এক মহাযাজক উপযুক্ত ছিলেন, যিনি সাধু, অহিংসক, বিমল, পাপিগণ হইতে পৃথক্কৃত, এবং স্বর্গ সকল অপেক্ষা উচ্চীকৃত।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
প্রকৃতপক্ষে আমাদের যীশুর মতো এইরকম পবিত্র, নির্দোষ ও নিষ্কলঙ্ক মহাযাজক প্রযোজন ছিল৷ তিনি পাপীদের থেকে স্বতন্ত্র, আর আকাশ মণ্ডলের উর্দ্ধেও তাঁকে উন্নীত করা হয়েছে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমাদের জন্য এমন এক মহাযাজক প্রয়োজন ছিল, যিনি নিস্পাপ, অনিন্দনীয়, পবিত্র, পাপীদের থেকে পৃথক এবং স্বর্গ থেকে সর্বোচ্চ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বস্তুতঃ আমাদের জন্য এমন এক মহাযাজক উপযুক্ত ছিলেন, যিনি সাধু, অহিংসুক, বিমল, পাপিগণ হইতে পৃথক্কৃত, এবং স্বর্গ সকল অপেক্ষা উচ্চীকৃত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই রকম একজন পবিত্র, দোষশুন্য ও খাঁটি মহাপুরোহিতেরই আমাদের দরকার ছিল। তিনি পাপী মানুষের চেয়ে আলাদা এবং ঈশ্বর তাঁকে আকাশের চেয়েও উপরে তুলেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই রকম একজন পবিত্র, দোষশুন্য ও খাঁটি মহা-ইমামেরই আমাদের দরকার ছিল। তিনি গুনাহ্গার মানুষের চেয়ে আলাদা এবং আল্লাহ্ তাঁকে আসমানের চেয়েও উপরে তুলেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বস্তুতঃ এই রকম একজন প্রধান পুরোহিতই আমাদের পক্ষে উপযুক্ত। যিনি পবিত্র, নির্দোষ, নিষ্কলঙ্ক, পাপীদের চেয়ে ভিন্ন এবং সমস্ত স্বর্গলোকের ঊর্ধ্বে উন্নীত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রকৃতপক্ষে যীশুর মতো এইরকম পবিত্র, নির্দোষ ও নিষ্কলঙ্ক একজন মহাযাজক আমাদের প্রয়োজন ছিল৷ তিনি পাপীদের থেকে স্বতন্ত্র, আর আকাশ মণ্ডলের উর্দ্ধেও তাঁকে উন্নীত করা হয়েছে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমাদের জন্য এমন এক মহাযাজক প্রয়োজন ছিল, যিনি নিস্পাপ, অনিন্দনীয়, পবিত্র, পাপীদের থেকে পৃথক এবং স্বর্গ থেকে সর্বোচ্চ।