Hebrews 7:27 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ঐ মহা-ইমামদের মত প্রতিদিন প্রথমে নিজের গুনাহ্র, পরে লোকদের গুনাহ্র জন্য নৈবেদ্য কোরবানী করা তাঁর দরকার ছিল না, কারণ নিজেকে কোরবানী করে ইনি সেই কাজ একবারে সাধন করেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অন্যান্য মহাযাজকের মতো, প্রথমত নিজের জন্য ও পরে সব মানুষের পাপের জন্য, দিনের পর দিন তাঁর বিভিন্ন বলি উৎসর্গ করার প্রয়োজন নেই, কারণ তাদের সব পাপের জন্য তিনি নিজেকে একবারই বলিরূপে উৎসর্গ করেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঐ মহাযাজকগণের ন্যায় প্রতিদিন অগ্রে নিজ পাপের, পরে প্রজাবৃন্দের পাপের নিমিত্ত নৈবেদ্য উৎসর্গ করা ইহাঁর পক্ষে আবশ্যক নয়, কারণ আপনাকে উৎসর্গ করাতে ইনি সেই কার্য্য একবারে সাধন করিয়াছেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তিনি অন্যান্য যাজকদের মতো নন৷ অন্যান্য যাজকদের মতো প্রতিদিন আগে নিজের পাপের জন্য ও পরে লোকদের পাপের জন্য বলি উত্সর্গ করার তাঁর কোন প্রযোজন নেই, কারণ তিনি যখন নিজেকে বলিরূপে একবার উত্সর্গ করেন তখনই তিনি সেই কাজ চিরকালের জন্য সম্পন্ন করেছেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ঐ মহাযাজকদের মত প্রতিদিন বলিদান উত্সর্গ করা প্রয়োজন নেই, প্রথমে নিজের পাপের জন্য এবং পরে লোকদের জন্য। তিনি এটি সবার জন্য একেবারে সম্পূর্ণ করেছেন, যখন তিনি নিজেকে উত্সর্গ করেছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঐ মহাযাজকগণের ন্যায় প্রতিদিন অগ্রে নিজ পাপের, পরে প্রজাবৃন্দের পাপের নিমিত্ত নৈবেদ্য উৎসর্গ করা ইঁহার পক্ষে আবশ্যক নয়, কারণ আপনাকে উৎসর্গ করাতে ইনি সেই কার্য একবারে সাধন করিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অন্যান্য মহাপুরোহিতেরা যেমন প্রথমে নিজের ও পরে অন্যদের পাপের জন্য পশু উৎসর্গ করতেন, সেইভাবে এই পুরোহিতের তা করবার দরকার ছিল না, কারণ তিনি চিরকালের মত একবারই নিজের জীবন উৎসর্গ করে সেই কাজ শেষ করেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অন্যান্য মহা-ইমামেরা যেমন প্রথমে নিজের ও পরে অন্যদের গুনাহের জন্য পশু কোরবানী দিতেন, সেইভাবে এই ইমামের তা করবার দরকার ছিল না, কারণ তিনি চিরকালের মত একবারই নিজের জীবন কোরবানী দিয়ে সেই কাজ শেষ করেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অন্যান্য পুরোহিতদের মত তাঁকে প্রতিদিন নিজের ও জাতির পাপের জন্য বলি উৎসর্গ করতে হয় না। কারণ তিনি নিজেকে একবার বলিরূপে উৎসর্গ করে চিরকালের জন্য সেই কার্য সম্পন্ন করেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি অন্যান্য যাজকদের মতো নন৷ অন্যান্য যাজকদের মতো প্রতিদিন আগে নিজের পাপের জন্য ও পরে লোকদের পাপের জন্য বলি উৎসর্গ করার তাঁর কোন প্রয়োজন নেই, কারণ তিনি যখন নিজেকে বলিরূপে একবার উৎসর্গ করেন তখনই তিনি সেই কাজ চিরকালের জন্য সম্পন্ন করেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঐ মহাযাজকদের মত প্রতিদিন বলিদান উত্সর্গ করা প্রয়োজন নেই, প্রথমে নিজের পাপের জন্য এবং পরে লোকদের জন্য। তিনি এটি সবার জন্য একেবারে সম্পূর্ণ করেছেন, যখন তিনি নিজেকে উত্সর্গ করেছেন।