Hebrews 7:28 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা শরীয়ত যে মহা-ইমামদেরকে নিযুক্ত করে, তারা দুর্বলতা-বিশিষ্ট মানুষ; কিন্তু শরীয়তের পরবর্তী ঐ শপথের কালাম যাঁকে নিযুক্ত করে, তিনি অনন্তকালের জন্য পূর্ণতাপ্রাপ্ত পুত্র।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ বিধান যাদের মহাযাজকরূপে নিযুক্ত করে, তারা দুর্বল। কিন্তু বিধান প্রতিষ্ঠা করার পরবর্তীকালে শপথের দ্বারা যিনি নিযুক্ত হয়েছেন তিনি “পুত্র,” সর্বকালের সিদ্ধপুরুষ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা ব্যবস্থা যে মহাযাজকদিগকে নিযুক্ত করে, তাহারা দুর্ব্বলতাবিশিষ্ট মনুষ্য; কিন্তু ব্যবস্থার পশ্চাৎকালীয় ঐ শপথের বাক্য যাঁহাকে নিযুক্ত করে, তিনি অনন্তকালের জন্য সিদ্ধিপ্রাপ্ত পুত্র।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
বিধি-ব্যবস্থানুসারে য়ে সব মহাযাজকনিযোগ করা হয় তারা দুর্বল মানুষ; কিন্তু পরে ঈশ্বরের শপথ বাক্য়ের দ্বারা, য়াঁকে মহাযাজকরূপে নিযোগ করা হয়, তিনি ঈশ্বরের পুত্র, যিনি চির সিদ্ধ৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ নিয়ম যে মহাযাজকদেরকে নিযুক্ত করে তারা দুর্বলতাযুক্ত মানুষ, কিন্তু বাক্যের শপথ, যা নিয়মের পরে আসে এবং এক পুত্রকে নিযুক্ত করে, যিনি চির নিখুঁত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা ব্যবস্থা যে মহাযাজকদিগকে নিযুক্ত করে, তাহারা দুর্বলতাবিশিষ্ট মনুষ্য; কিন্তু ব্যবস্থার পশ্চাৎকালীয় ঐ শপথের বাক্য যাঁহাকে নিযুক্ত করে, তিনি অনন্তকালের জন্য সিদ্ধিপ্রাপ্ত পুত্র।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আইন-কানুন দুর্বল-মনা লোকদেরই মহাপুরোহিতের পদে নিযুক্ত করে; কিন্তু আইন- কানুনের পরে যে শপথ করা হয়েছিল সেই শপথ চিরকালের জন্য পূর্ণতা পাওয়া ঈশ্বরের পুত্রকে মহাপুরোহিতের পদে নিযুক্ত করেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শরীয়ত দুর্বল-মনা লোকদেরই মহা-ইমামের পদে নিযুক্ত করে; কিন্তু শরীয়তের পরে যে কসম খাওয়া হয়েছিল সেই কসম চিরকালের জন্য পূর্ণতা পাওয়া ইব্নুল্লাহ্কে মহা-ইমামের পদে নিযুক্ত করেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিধান অনুযায়ী যারা প্রধান পুরোহিতরূপে নিযুক্ত হয় তারা দুর্বলতাবিশিষ্ট মানুষ। কিন্তু বিধান প্রণয়ণের পরবর্তী কালে শপথবাক্যের দ্বারা যিনি নিযুক্ত হয়েছেন তিনি ‘পুত্র’, সর্বকালের সিদ্ধপুরুষ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বিধি-ব্যবস্থানুসারে যে সব মহাযাজক নিয়োগ করা হয় তারা দুর্বল মানুষ; কিন্তু পরে ঈশ্বরের শপথ বাক্যের দ্বারা, যাঁকে মহাযাজকরূপে নিয়োগ করা হয়, তিনি ঈশ্বরের পুত্র, যিনি চির সিদ্ধ৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ নিয়ম যে মহাযাজকদের নিযুক্ত করে তারা দুর্বলতাযুক্ত মানুষ, কিন্তু বাক্যের শপথ, যা নিয়মের পরে আসে এবং ঈশ্বরের পুত্রকে নিযুক্ত করে, যিনি যুগে যুগে নিখুঁত।