Hebrews 8:1 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এ সব কথার সার এই, আমাদের এমন এক মহা-ইমাম আছেন, যিনি বেহেশতে, মহিমা-সিংহাসনের ডান পাশে, উপবিষ্ট হয়েছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমরা যা বলছি, তার মর্ম হল এই: আমাদের এমন একজন মহাযাজক আছেন, যিনি স্বর্গে মহিমা-সিংহাসনের ডানদিকে উপবিষ্ট;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই সমস্ত কথার সার এই, আমাদের এমন এক মহাযাজক আছেন, যিনি স্বর্গে, মহিমা-সিংহাসনের দক্ষিণে, উপবিষ্ট হইয়াছেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এখন আমরা য়ে বিষয় বলছি, তার প্রধান বক্তব্য হচ্ছে: আমাদের এক মহাযাজক আছেন, যিনি স্বর্গে ঈশ্বরের মহিমাময় সিংহাসনের ডানপাশে বসে আছেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমাদের এই সব কথার বক্তব্য এই, আমাদের এমন এক মহাযাজক আছেন, যিনি স্বর্গে, মহিমা-সিংহাসনের ডানদিকে বসে আছেন|
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই সমস্ত কথার সার এই, আমাদের এমন এক মহাযাজক আছেন, যিনি স্বর্গে, মহিমা-সিংহাসনের দক্ষিণে, উপবিষ্ট হইয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমরা যা বলছি তার আসল কথা হল এই যে, আমাদের এমন একজন মহাপুরোহিত আছেন যিনি স্বর্গে মহান ঈশ্বরের সিংহাসনের ডান দিকে বসেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমরা যা বলছি তার আসল কথা হল এই যে, আমাদের এমন একজন মহা-ইমাম আছেন যিনি বেহেশতে আল্লাহ্‌তা’লার সিংহাসনের ডান দিকে বসেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমরা যা বলছি তার সারমর্ম হচ্ছে এই: আমাদের এমন একজন প্রধান পুরোহিত আছেন যিনি স্বর্গে মহামহিম ঈশ্বরের সিংহাসনের দক্ষিণে আসন গ্রহণ করেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখন আমরা যে বিষয় বলছি, তার প্রধান বক্তব্য হচ্ছে: আমাদের এক মহাযাজক আছেন, যিনি স্বর্গে ঈশ্বরের মহিমাময় সিংহাসনের ডানপাশে বসে আছেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমাদের এই সব কথার বক্তব্য এই, আমাদের এমন এক মহাযাজক আছেন, যিনি স্বর্গে, মহিমা সিংহাসনের ডানদিকে বসে আছেন।