Hebrews 8:10 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু সেই কালের পর আমি ইসরাইল-কুলের সঙ্গে এই নিয়ম স্থির করবো, এই কথা প্রভু বলেন; আমি তাদের মনের মধ্যে আমার শরীয়ত রাখব, আর তাদের হৃদয়ে তা লিখব এবং আমি তাদের আল্লাহ্ হব, ও তারা আমার লোক হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই সময়ের পরে, আমি ইস্রায়েল বংশের সঙ্গে এই নিয়ম স্থাপন করব, প্রভু ঘোষণা করেন। আমি তাদের মনে আমার বিধান স্থাপন করব, তাদের হৃদয়ে সেসব লিখে দেব। আর আমি হব তাদের ঈশ্বর এবং তারা হবে আমার প্রজা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু সেই কালের পর আমি ইস্রায়েল-কুলের সহিত এই নিয়ম স্থির করিব, ইহা প্রভু বলেন; আমি তাহাদের চিত্তে আমার ব্যবস্থা দিব, আর তাহাদের হৃদয়ে তাহা লিখিব, এবং আমি তাহাদের ঈশ্বর হইব, ও তাহারা আমার প্রজা হইবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমি ইস্রায়েল বংশের সঙ্গে এক নতুন চুক্তি স্থির করব; ভবিষ্যতে আমি এই চুক্তি স্থাপন করব, একথা প্রভু বলেন৷ আমি তাদের মনের মাঝে আমার বিধি-ব্যবস্থা দেবো আর তাদের হৃদয়ে আমার ব্যবস্থা লিখে দেবো৷ আমি তাদের ঈশ্বর হবো ও তারা আমার প্রজা হবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু সেই সময়ের পর আমি ইস্রায়েলীয়দের সাথে এই নিয়ম তৈরী করব, এ কথা প্রভু বলেন; আমি তাদের মনে আমার নিয়ম দেব, আর আমি তাদের হৃদয়ে তা লিখিব, এবং আমি তাদের ঈশ্বর হব, ও তারা আমার প্রজা হবে|
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু সেই কালের পর আমি ইস্রায়েল-কুলের সহিত এই নিয়ম স্থির করিব, ইহা প্রভু বলেন; আমি তাহাদের চিত্তে আমার ব্যবস্থা দিব, আর তাহাদের হৃদয়ে তাহা লিখিব, এবং আমি তাহাদের ঈশ্বর হইব, ও তাহারা আমার প্রজা হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রভু আরও বলেন, “পরে আমি ইস্রায়েলীয়দের জন্য যে ব্যবস্থা স্থাপন করব। তা হল, আমার আইন-কানুন আমি তাদের মনের মধ্যে রাখব এবং তাদের অন্তরেও তা লিখে রাখব। আমি তাদের ঈশ্বর হব আর তারা আমারই লোক হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ আরও বলেন, “পরে আমি বনি-ইসরাইলদের জন্য যে ব্যবস্থা স্থাপন করব। তা হল, আমার শরীয়ত আমি তাদের মনের মধ্যে রাখব এবং তাদের দিলেও তা লিখে রাখব। আমি তাদের আল্লাহ্ হব আর তারা আমারই বান্দা হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু বলেন, ‘এই সব দিনের শেষে আমি ইসরায়েল কুলের সঙ্গে সন্ধি স্থাপনের এই শর্ত স্থির করব: আমি আমার সমস্ত বিধান তাদের অন্তরে প্রতিষ্ঠিত করব, তাদের হৃদয়ফলকে করব উৎকীর্ণ। আমি হব তাদের আরাধ্য ঈশ্বর, আর তারা হবে আমার প্রজা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি ইস্রায়েল বংশের সঙ্গে এক নতুন চুক্তি স্থির করব; ভবিষ্যতে আমি এই চুক্তি স্থাপন করব, একথা প্রভু বলেন৷ আমি তাদের মনের মধ্যে আমার বিধি-ব্যবস্থা গেঁথে দেবো আর তাদের হৃদয়ে আমার ব্যবস্থা লিখে দেবো৷ আমি তাদের ঈশ্বর হবো এবং তারা আমার প্রজা হবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু সেই দিনের র পর আমি ইস্রায়েলীয়দের সাথে এই নতুন নিয়ম তৈরী করব, একথা প্রভু বলেন; আমি তাদের মনে আমার নিয়ম দেব, আর আমি তাদের হৃদয়ে তা লিখিব এবং আমি তাদের ঈশ্বর হব, ও তারা আমার প্রজা হবে।