Hebrews 8:11 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তারা প্রত্যেকে নিজের প্রতিবেশীকে এবং নিজের ভাইকে এই বলে শিক্ষা দেবে না যে, ‘তুমি প্রভুকে জান’; কারণ তারা ক্ষুদ্র ও মহান সকলেই আমাকে জানবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কোনো মানুষ তার প্রতিবেশীকে শেখাবে না বা একে অপরকে বলবে না, ‘তুমি সদাপ্রভুকে জেনে নাও,’ কারণ নগণ্যতম জন থেকে মহত্তম ব্যক্তি পর্যন্ত, তারা সবাই আমার পরিচয় পাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহারা প্রত্যেকে আপন আপন সহপ্রজাকে, এবং প্রত্যেকে আপন আপন ভ্রাতাকে শিক্ষা দিবে না, বলিবে না, ‘তুমি প্রভুকে জ্ঞাত হও’; কারণ তাহারা ক্ষুদ্র ও মহান্‌ সকলেই আমাকে জ্ঞাত হইবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কাউকে আর তাদের সহ নাগরিকদের ও ভাইদের এই বলে শিক্ষা দেবার দরকার হবে না, প্রভুকে জানো, কারণ ছোট থেকে বড় পর্যন্ত সবাই আমাকে জানবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর তারা প্রত্যেকে নিজের নিজের প্রতিবেশীকে, এবং প্রত্যেকে নিজের নিজের ভাইকে শিক্ষা দেবে না, বলবে না, ‘তুমি প্রভুকে জানো’; কারণ তারা ছোটো ও বড় সবাই আমাকে জানবে|
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহারা প্রত্যেকে আপন আপন সহপ্রজাকে, এবং প্রত্যেকে আপন আপন ভ্রাতাকে শিক্ষা দিবে না, বলিবে না, ‘তুমি প্রভুকে জ্ঞাত হও’; কারণ তাহারা ক্ষুদ্র ও মহান সকলেই আমাকে জ্ঞাত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
নিজের প্রতিবেশীকে এবং নিজের ভাইকে কেউ এই বলে আর কখনও শিক্ষা দেবে না, ‘প্রভুকে চিনতে শেখ,’ কারণ সবাই আমাকে চিনবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
নিজের প্রতিবেশীকে এবং নিজের ভাইকে কেউ এই বলে আর কখনও শিক্ষা দেবে না, ‘মাবুদকে চিনতে শেখ,’ কারণ সবাই আমাকে চিনবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা কেউ প্রতিবেশীকে কিম্বা ভাইকে বলতে যাবে না, ‘প্রভুকে জ্ঞাত হও’ কারণ তারা ক্ষুদ্র মহান নির্বিশেষে সকলেই আমাকে জানবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কাউকে আর তাদের সহ নাগরিকদের ও ভাইদের এই বলে শিক্ষা দেবার দরকার হবে না, প্রভুকে জানো, কারণ ছোট থেকে বড় পর্যন্ত সবাই আমাকে জানবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তারা প্রত্যেকে নিজের নিজের প্রতিবেশীকে এবং প্রত্যেকে নিজের নিজের ভাইকে শিক্ষা দেবে না, বলবে না, ‘তুমি প্রভুকে জানো’; কারণ তারা ছোটো ও বড় সবাই আমাকে জানবে।