Hebrews 8:12 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা আমি তাদের অপরাধগুলো মাফ করবো এবং তাদের গুনাহ্ আর কখনও স্মরণে আনবো না।”
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ আমি তাদের পাপ ক্ষমা করব এবং তাদের অনাচার আর কোনোদিন স্মরণ করব না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা আমি তাহাদের অপরাধ সকল ক্ষমা করিব, এবং তাহাদের পাপ সকল আর কখনও স্মরণে আনিব না।”
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কারণ আমার বিরুদ্ধে তারা যতো অপরাধ করেছে সে সব আমি ক্ষমা করব, তাদের সকল পাপ আর কখনও স্মরণ করব না৷’ যিরমিয় 31:31-34
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ আমি তাদের অপরাধ সব ক্ষমা করব, এবং আমি তাদের পাপ সব আর কখনও মনে করব না|”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা আমি তাহাদের অপরাধ সকল ক্ষমা করিব, এবং তাহাদের পাপ সকল আর কখনও স্মরণে আনিব না।”
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য আমি তাদের অন্যায় ক্ষমা করব, তাদের পাপ আর কখনও মনে রাখব না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য আমি তাদের অন্যায় মাফ করব, তাদের গুনাহ্ আর কখনও মনে রাখব না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের অধর্ম আমি ক্ষমার চোখে দেখব, তাদের পাপ আমি মনে রাখব না।”
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারণ আমার বিরুদ্ধে তারা যতো অপরাধ করেছে সে সব আমি ক্ষমা করব, তাদের সকল পাপ আর কখনও স্মরণ করব না৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আমি তাদের সব অধার্মিকতার জন্য দয়া দেখাবো এবং আমি তাদের পাপ সব আর কখনও মনে করব না।”