Hebrews 8:13 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
‘নতুন’ বলাতে তিনি প্রথমটি পুরানো করেছেন; কিন্তু যা পুরানো ও নষ্ট হয়ে যাচ্ছে, তা অদৃশ্য হয়ে যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই সন্ধিচুক্তিকে নতুন আখ্যা দিয়ে প্রথমটিকে তিনি পুরোনো করেছেন; আর যা পুরোনো, যা জীর্ণ, তা অচিরেই লুপ্ত হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
‘নূতন’ বলাতে তিনি প্রথমটী পুরাতন করিয়াছেন; কিন্তু যাহা পুরাতন ও জীর্ণ হইতেছে, তাহা অন্তর্হিত হইতে উদ্যত।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এই চুক্তিকে যখন ঈশ্বর নতুন বলছেন তখন প্রথমের চুক্তিটি পুরানো হয়ে যাচ্ছে৷ যা কিছু পুরানো তা তো জীর্ণ আর তা শিগ্গিরই বিলীন হয়ে যাবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
‘নূতন’ বলাতে তিনি প্রথম চুক্তিকে পুরাতন করেছেন; কিন্তু যা পুরাতন ও জীর্ণ হচ্ছে, তা বিলীন হয়ে যাবে |
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
‘নূতন’ বলাতে তিনি প্রথমটি পুরাতন করিয়াছেন; কিন্তু যাহা পুরাতন ও জীর্ণ হইতেছে, তাহা অন্তর্হিত হইতে উদ্যত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বর এই ব্যবস্থাকে নতুন ঘোষণা করে আগের ব্যবস্থাকে পুরানো বলে অচল করে দিলেন। যা পুরানো এবং অনেক দিনের বলে নষ্ট হয়ে যাচ্ছে তা শীঘ্রই অদৃশ্য হয়ে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্ এই ব্যবস্থাকে নতুন ঘোষণা করে আগের ব্যবস্থাকে পুরানো বলে অচল করে দিলেন। যা পুরানো এবং অনেক দিনের বলে নষ্ট হয়ে যাচ্ছে তা শীঘ্রই অদৃশ্য হয়ে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই সন্ধিচুক্তিকে ‘নতুন’ আখ্যা দেওয়াতে তিনি প্রথমটিকে পুরাতন বলে গণ্য করেছেন। যা পুরাতন ও জীর্ণ তা লুপ্ত হতে চলেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই চুক্তিকে যখন ঈশ্বর নতুন বলছেন তখন প্রথমের চুক্তিটি পুরানো হয়ে যাচ্ছে৷ যা কিছু পুরানো তা তো জীর্ণ আর তা শীঘ্রই বিলীন হয়ে যাবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
নতুন নিয়ম বলাতে তিনি প্রথম চুক্তিকে পুরাতন করেছেন; কিন্তু যা পুরাতন ও জীর্ণ হচ্ছে, তা বিলীন হয়ে যাবে।