Hebrews 8:2 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি পবিত্র স্থানের এবং যে তাঁবু মানুষ কর্তৃক নয়, কিন্তু প্রভু কর্তৃক স্থাপিত হয়েছে সেই প্রকৃত তাঁবুর সেবক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি সেই পবিত্রধামে, যা মানুষের দ্বারা নির্মিত নয়, কিন্তু প্রভুর দ্বারা স্থাপিত, সেই প্রকৃত সমাগম তাঁবুতে সেবাকাজ করেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি পবিত্র স্থানের, এবং যে তাম্বু মনুষ্যকর্ত্তৃক নয়, কিন্তু প্রভুকর্ত্তৃক স্থাপিত হইয়াছে, সেই প্রকৃত তাম্বুর সেবক।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তিনি সেই মহাপবিত্রস্থানে সেবা করছেন, যা প্রকৃত উপাসনার স্থান এবং য়ে উপাসনাস্থল মানুষের হাতে গড়া নয় বরং ঈশ্বর স্বয়ং তা নির্মাণ করেছেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তিনি পবিত্র জায়গার, এবং যে তাঁবু মানুষের মাধ্যমে না, কিন্তু প্রভুর মাধ্যমে স্থাপিত হয়েছে, সেই প্রকৃত তাঁবুর সেবক|
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি পবিত্র স্থানের, এবং যে তাম্বু মনুষ্যকর্তৃক নয়, কিন্তু প্রভুকর্তৃক স্থাপিত হইয়াছে, সেই প্রকৃত তাম্বুর সেবক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি মহাপবিত্র স্থানে, অর্থাৎ আসল উপাসনা-তাম্বুতে ঈশ্বরের সেবা করছেন। সেই উপাসনা-তাম্বু মানুষে খাটায় নি, তা প্রভুই খাটিয়েছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি মহাপবিত্র স্থানে, অর্থাৎ আসল এবাদত-তাম্বুতে আল্লাহ্‌র এবাদত-কাজ করছেন। সেই এবাদত-তাম্বু মানুষে খাটায় নি, তা মাবুদই খাটিয়েছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি পবিত্র মন্দিরের এবং প্রকৃত সম্মিলন-শিবিরের পৌরোহিত্য করেন। কোন মানুষ নয়, প্রভু পরমেশ্বরই এই শিবির স্থাপন করেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি সেই মহাপবিত্রস্থানে সেবা করছেন, যা প্রকৃত উপাসনার স্থান এবং যে উপাসনাস্থল মানুষের হাতে গড়া নয় বরং ঈশ্বর স্বয়ং তা নির্মাণ করেছেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি পবিত্র স্থানের এবং যে মিলাপ তাঁবু মানুষের মাধ্যমে না, কিন্তু প্রভুর মাধ্যমে স্থাপিত হয়েছে, সেই প্রকৃত তাঁবুর দাস।