Hebrews 8:3 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রত্যেক মহা-ইমাম উপহার উৎসর্গ ও পশু-কোরবানী করতে নিযুক্ত হন, তাই তাঁরও কোরবানী করার জন্য কিছু থাকা আবশ্যক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রত্যেক মহাযাজক বিভিন্ন নৈবেদ্য ও বলি উৎসর্গের জন্য নিযুক্ত হয়েছেন, সেই কারণে এই মহাযাজকেরও উৎসর্গ করার জন্য অবশ্যই কিছু থাকা প্রয়োজন ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ফলতঃ প্রত্যেক মহাযাজক উপহার ও বলি উৎসর্গ করিতে নিযুক্ত হন, অতএব ইহাঁরও অবশ্য কিছু উৎসর্জ্জনীয় আছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
প্রত্যেক মহাযাজককে বলি ও উপহার উত্সর্গ করার জন্যই নিযোগ করা হয়৷ তাই আমাদের এই মহাযাজককেও ঈশ্বরকে কিছু উত্সর্গ করতে হয়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ফলে প্রত্যেক মহাযাজক উপহার ও বলি উৎসর্গ করতে নিযুক্ত হন, অতএব এরও অবশ্য কিছু উৎসর্গ আছে|
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ফলতঃ প্রত্যেক মহাযাজক উপহার ও বলি উৎসর্গ করিতে নিযুক্ত হন, অতএব ইঁহারও অবশ্য কিছু উৎসর্জনীয় আছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রত্যেক মহাপুরোহিত পশু-উৎসর্গ ও অন্যান্য জিনিস উৎসর্গ করবার জন্য নিযুক্ত হন, তাই এই মহাপুরোহিতেরও কোন কিছু উৎসর্গ করবার দরকার।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রত্যেক মহা-ইমাম পশু-কোরবানী ও অন্যান্য জিনিস কোরবানী দেবার জন্য নিযুক্ত হন, তাই এই মহা-ইমামেরও কোন কিছু কোরবানী দেবার দরকার।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রত্যেক প্রধান পুরোহিত অর্ঘ্য ও বলি উৎসর্গ করার জন্য নিযুক্ত হন। সেইজন্য এই প্রধান পুরোহিতেরও উৎসর্গ করার জন্য কিছু থাকা দরকার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রত্যেক মহাযাজককে বলি ও উপহার উৎসর্গ করার জন্যই নিয়োগ করা হয়৷ তাই আমাদের এই মহাযাজককেও ঈশ্বরকে কিছু উৎসর্গ করতে হয়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ফলে প্রত্যেক মহাযাজক উপহার ও বলি উৎসর্গ করতে নিযুক্ত হন, অতএব এরও অবশ্য কিছু উৎসর্গ আছে।