Hebrews 8:4 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বস্তুত তিনি যদি দুনিয়াতে থাকতেন তবে ইমামই হতে পারতেন না; কারণ এখানে শরীয়ত অনুসারে উপহারাদি কোরবানী করার ইমাম আছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি যদি পৃথিবীতে থাকতেন, তাহলে তিনি যাজক হতে পারতেন না, কারণ এখানে এমন অনেক লোক আছে, যারা বিধানের নির্দেশমতো নৈবেদ্য উৎসর্গ করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বস্তুতঃ ইনি যদি পৃথিবীতে থাকিতেন, তবে একেবারে যাজকই হইতেন না; কারণ যাহারা ব্যবস্থানুসারে উপহারাদি উৎসর্গ করে, এমন লোক আছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমাদের মহাযাজক যদি পৃথিবীতে থাকতেন তবে তিনি কখনও যাজক হতেন না, কারণ পুরানো বিধি-ব্যবস্থা অনুযাযী এখানে যাজকরা ঈশ্বরকে উপহার নিবেদন করার জন্য রয়েছেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এখন খ্রীষ্ট যদি পৃথিবীতে থাকতেন, তবে একবারে যাজকই হতেন না; কারণ যারা আইন অনুসারে উপহার উৎসর্গ করে, এমন লোক আছে|
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বস্তুতঃ ইনি যদি পৃথিবীতে থাকিতেন, তবে একেবারে যাজকই হইতেন না; কারণ যাহারা ব্যবস্থানুসারে উপহারাদি উৎসর্গ করে, এমন লোক আছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তিনি যদি এখন এই জগতে থাকতেন তবে পুরোহিত হতে পারতেন না, কারণ এখানে আইন-কানুন মতে উৎসর্গ করবার জন্য পুরোহিত তো আছেনই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তিনি যদি এখন এই দুনিয়াতে থাকতেন তবে ইমাম হতে পারতেন না, কারণ এখানে শরীয়ত মতে কোরবানী দেবার জন্য ইমাম তো আছেনই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি যদি পৃথিবীতে থাকতেন তাহলে তিনি পুরোহিত হতেনই না, কারণ বিধিসম্মত অর্ঘ্য নিবেদন করার জন্য পুরোহিত পৃথিবীতে আছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমাদের মহাযাজক যদি পৃথিবীতে থাকতেন তবে তিনি কখনও যাজক হতেন না, কারণ পুরানো বিধি-ব্যবস্থা অনুযায়ী এখানে যাজকরা ঈশ্বরকে উপহার নিবেদন করার জন্য রয়েছেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন খ্রীষ্ট যদি পৃথিবীতে থাকতেন, তবে একবারে যাজকই হতেন না; কারণ যারা আইন অনুসারে উপহার উৎসর্গ করে, এমন লোক আছে।