Hebrews 8:5 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা পবিত্র স্থানে যে এবাদত করে তা বেহেশতী বিষয়ের দৃষ্টান্ত ও ছায়া মাত্র, যেমন মূসা যখন এবাদত-তাঁবুর নির্মাণ কাজ শুরু করতে যাচ্ছিলেন, তখন এই হুকুম পেয়েছিলেন, আল্লাহ্‌ বলেন, “দেখ, পর্বতে তোমাকে যে আদর্শ দেখান হল, তেমনি সমস্ত কিছু কোরো।”
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা এমন এক পবিত্রস্থানে পরিচর্যা করে, যা স্বর্গীয় পবিত্রস্থানের মতো ও তার প্রতিচ্ছায়াস্বরূপ। সেই কারণে সমাগম তাঁবু নির্মাণ করতে উদ্যত হলে মোশিকে সতর্ক করা হয়েছিল, “দেখো, পর্বতের উপরে তোমাকে যে নকশা দেখানো হয়েছিল, সেই অনুযায়ী সবকিছু নির্মাণ কোরো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা স্বর্গীয় বিষয়ের দৃষ্টান্ত ও ছায়া লইয়া আরাধনা করে, যেমন মোশি যখন তাম্বুর নির্ম্মাণ সম্পন্ন করিতে উদ্যত ছিলেন, তখন এই আদেশ পাইয়াছিলেন, [ঈশ্বর] কহেন, “দেখিও, পর্ব্বতে তোমাকে যে আদর্শ দেখান গেল, সেইরূপ সকলই করিও।”
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যাজকরা য়ে কাজ করেন তা কেবল স্বর্গীয় জিনিসগুলির নকল ছায়ামাত্র৷ মোশি যখন পবিত্র তাঁবু স্থাপন করতে যাচ্ছিলেন, তখন ঈশ্বর তাঁকে সতর্ক করে বলেছিলেন, ‘দেখো, পাহাড়ের ওপরে তোমাকে য়েমন শিবির দেখানো হয়েছিল তুমি ঠিক সেইরকমই করো৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তারা স্বর্গীয় বিষয়ের নকল ও ছায়া নিয়ে আরাধনা করে, যেমন মোশি যখন তাঁবুর নির্ম্মাণ করতে সতর্ক ছিলেন, তখন এই আদেশ পেয়েছিলেন, [ঈশ্বর] বলেন, “দেখ, পর্ব্বতে তোমাকে যে আদর্শ দেখান গেল, সেইভাবে সবই করো|”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা স্বর্গীয় বিষয়ের দৃষ্টান্ত ও ছায়া লইয়া আরাধনা করে, যেমন মোশি যখন তাম্বুর নির্মাণ সমপন্ন করিতে উদ্যত ছিলেন, তখন এই আদেশ পাইয়াছিলেন, [ঈশ্বর] কহেন, “দেখিও, পর্বতে তোমাকে যে আদর্শ দেখান গেল, সেইরূপ সকলই করিও।”
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পুরোহিত হিসাবে তাঁদের এই কাজ স্বর্গের কাজের মাত্র একটা নমুনা ও ছায়া। সেইজন্য মোশি যখন সেই উপাসনা-তাম্বুটা তৈরী করতে যাচ্ছিলেন তখন ঈশ্বর এই বলে মোশিকে সতর্ক করেছিলেন, “সিনাই পাহাড়ের উপরে তোমাকে যে নমুনা দেখানো হল ঠিক সেইমতই যেন সব কিছু তৈরী করা হয় তা দেখো।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইমাম হিসাবে তাঁদের এই কাজ বেহেশতের কাজের মাত্র একটা নমুনা ও ছায়া। সেইজন্য মূসা যখন সেই এবাদত-তাম্বুটা তৈরী করতে যাচ্ছিলেন তখন আল্লাহ্‌ এই বলে মূসাকে সতর্ক করেছিলেন, “তুর পাহাড়ের উপরে তোমাকে যে নমুনা দেখানো হল ঠিক সেইমতই যেন সব কিছু তৈরী করা হয় তা দেখো।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু তারা যে মন্দিরের পরিচর্যা করে সেটি স্বর্গীয় মন্দিরের অনুকরণে রচিত। কারণ মোশি যখন শিবির স্থাপনে উদ্যোগী হলেন তখন ঈশ্বর তাঁকে এই বলে নির্দেশ দিয়েছিলেন, ‘দেখ, পাহাড়েরর উপরে তোমাকে যে নকশা দেখানো হয়েছে সেই অনুযায়ী সব কাজ করবে।’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাজকরা যে কাজ করেন তা কেবল স্বর্গীয় জিনিসগুলির নকল ছায়ামাত্র৷ মোশি যখন পবিত্র তাঁবু স্থাপন করতে যাচ্ছিলেন, তখন ঈশ্বর তাঁকে সতর্ক করে বলেছিলেন, “দেখো, পাহাড়ের ওপরে তোমাকে যেমন শিবির দেখানো হয়েছিল তুমি ঠিক সেইরকমই করো৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা স্বর্গীয় বিষয়ের নকল ও ছায়া নিয়ে আরাধনা করে, যেমন মোশি যখন তাঁবুর নির্মাণ করতে সতর্ক ছিলেন, তখন এই আদেশ পেয়েছিলেন, [ঈশ্বর] বলেন, “দেখ, পর্বতে তোমাকে যে আদর্শ দেখান গেল, সেইভাবে সবই করো।”